Quick News

 

চাদের সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

মধ্য-আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সহিংসতায় উসকানি, বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর দণ্ড ঘোষণা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এই অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারকরা। চাদের প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস দেবির কট্টর বিরোধী হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী সুচেস মাসরা।বিস্তারিত…


২ পুলিশকে হত্যা করে আসামি পালিয়েছে

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের অদূরে ফ্লোরিডায় পুলিশের দুই কর্মকর্তাকে হত্যা করে জাবুলানি থাবাং মায়ো নামে এক আসামি পালিয়ে গেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ওয়ারেন্ট অফিসার ও অন্যজন সার্জেন্ট অফিসার। জানা গেছে, শুক্রবার সকালে আসামি মায়োকে রোডিপুর্টের ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয়। হাজিরা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। পরে মায়ো পুলিশের গাড়ি চালিয়ে কয়েক কিলোমিটার যান। এরপর গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যান। ওই সময় পুলিশদের ব্যবহৃত গুলিগুলো নিয়ে যান তিনি। ঘাউটেং পুলিশেরবিস্তারিত…


সীমান্ত সুরক্ষায় ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

সীমান্ত এলাকায় নজরদারী বাড়াতে আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন কোর এবং ৮০টি পাবে দেশটির বিমানবাহিনী। এই হেলিকপ্টারগুলো দিনরাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে বেসামরিক সহায়তায় ব্যবহৃত হবে। মূলত পাঁচ দশক ধরে থাকা পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে সময়োপযোগী বদলে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো মডেলগুলো আধুনিক যুদ্ধক্ষেত্র ও পাহাড়ি অঞ্চল যেমন লাদাখ বা সিয়াচেনের মতো এলাকায় তেমনভাবে কাজেবিস্তারিত…


এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টার পর থেকে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ঢাকা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। তাদের কেউ এক বিষয়ে, কেউ দুই বা ততোধিক বিষয়ে আবেদন করেছে। মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। অন্যান্য বোর্ড মিলিয়ে এ সংখ্যা আরও বেশি। ঢাকা বোর্ডের সবচেয়ে বেশি ফল পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে গণিত বিষয়ে- ৪২ হাজার ৯৩৬টি।বিস্তারিত…


গাজা দখল ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক তুরস্কের

বিশ্বের মুসলিম দেশগুলোকে একজোট হয়ে বর্বর ইসরায়েলের গাজা নগরী দখল পরিকল্পনার বিরুদ্ধে বৈশ্বিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাতের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের। এর আগে, শুক্রবার আঞ্চলিক শক্তি মিসর ও তুরস্ক উভয়ই ইসরায়েলের গাজা নগরী দখলের ওই পরিকল্পনার নিন্দা জানায়। আঙ্কারা বলেছে, এটি ইসরায়েলের ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ নতুন ধাপ এবং পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েল অবশ্য গাজায় তাদের কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকারবিস্তারিত…


নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি। যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো। ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো। শনিবার (৯ আগস্ট) দিনভর অভিযান পরিচালনা করে তিনটি দোকান থেকে ৯ জনকে আটক করে সেনাবাহিনী। তারা অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মলেন সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসববিস্তারিত…


উপদেষ্টাদের সততার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপরের বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে এই অভিমত দেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে (নাম উল্লেখ না করে) কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, উনি বলেছেন, আটজন অ্যাডভাইজার নাকি করাপশনের সঙ্গে জড়িত। আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সঙ্গে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সন্মান করি এবং তাদের ওপরে আস্থা, তাদের ইন্টিগ্রেটিরবিস্তারিত…


হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাটে মোশন ছবি শেয়ার করার সুযোগ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন একটি সুবিধা — মোশন ছবি শেয়ার করার সুযোগ। এই সুবিধাটি অনেকটা অ্যাপলের আইওএস-এর লাইভ ফটোর মতো, যেখানে অল্প সময়ের গতিশীলতা ও সাউন্ডসহ ছবি পাঠানো যাবে। কোম্পানির উদ্দেশ্য হলো এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মিডিয়া শেয়ারিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করা। বর্তমানে এই সুবিধার পরীক্ষামূলক সংস্করণ চালু হয়েছে এবং এটি অ্যানড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ২.২৫.২২.২৯ সংস্করণে দেখা গেছে। বিশ্লেষক ওয়েবসাইট WABetaInfo জানিয়েছে, কিছু বিটা ব্যবহারকারীর কাছে ইতোমধ্যে এই সুবিধা পৌঁছে গেছে। বিটা ব্যবহারকারী হলে আপডেট ইনস্টল করার পর চ্যাট, গ্রুপ এবং চ্যানেলেবিস্তারিত…


পাকিস্তানি ক্রিকেট এজেন্টকে নিষিদ্ধ করল ইংল্যান্ড

নাসিম শাহ, মিসবাহ উল হক ও সাঈদ আজমলের মতো ক্রিকেটারের এজেন্ট হিসেবে কাজ করেছেন মোঘিস আহমেদ। পাকিস্তানের এই এজেন্টকে এবার নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মোঘিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ইসিবি। মূলত কাউন্টির এক কোচকে প্রস্তাব দিয়েছিলেন তার এক ক্লায়েন্টকে দলে নিলে কমিশন দেয়ার। কাউন্টি ক্রিকেটে ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়ায় এভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করায় শাস্তি পেলেন মোঘিস। ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মালিক মোঘিস। তিনি অনেক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গেই কাজ করেছেন। ফলে ক্রিকেটের অনেক জায়গায় তার পরিচিতি আছে। আর সেসব কাজে লাগিয়েই ক্রিকেটারদের বাড়তি সুবিধাবিস্তারিত…


ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। আর তাদের এমন বিচার করা হবে, যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলায় ইরান। তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়াবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!