Quick News
লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই
একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৩ সেপ্টেম্বর রাতে ১০টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা মেইলকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের স্বামী গাজী আবদুল হাকিম। তিনি বলেন, ‘ফরিদা পারভীন আর নেই।’ এছাড়া ফরিদা পারভীনের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন তার ছেলে ইমাম জাফর নোমানী। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আম্মা (ফরিদা পারভীন) আজকে ( শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ১০:১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁরবিস্তারিত…
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি
নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। । শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল শীতল নিবাসে (রাষ্ট্রপতির কার্যালয়) তাকে শপথ গ্রহণ করিয়েছেন। কার্কির নিয়োগ নেপালের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তিনি দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। রাষ্ট্রপতি পাওডেল তাকে সংবিধানের ৬১ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। ২০১৫ সালের নতুন সংবিধান প্রণয়নের পর সকল সরকার ধারা ৭৬ অনুযায়ী গঠিত হয়েছিল। কিন্তু কার্কির নিয়োগ ৬১ ধারা অনুযায়ী হওয়ায় এটি সংবিধান ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
‘‘প্রতিকার নয়, প্রতিরোধ করতে হবে” কলারোয়া ইউএনও জহুরুল ইসলাম
নিউজ ডেস্ক :: কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেছেন, কোন ঘটনা ঘটার পরে নয়, আগেই প্রতিরোধ করতে হবে,তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আমদের দেশকে এগিয়ে নিতে হলে দেশের সোনার মাটির সঠিক ব্যবহার করে অধিক ফসল ঘরে তুলতে হবে। তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ব্রাক স্বাস্থ্য কর্মসূচি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর ইর্মাজেস্মী হেলথ বেসপন্ডার গ্রুপ ওয়ার্কসপ ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ব্রাক, কলারোয় অফিস আয়োজিত বেসরকারী সাহায্য সংস্থা উন্নয়ন পরিষদ এর প্রধান অফিস ট্রেনিং রুমে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়াবিস্তারিত…
বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে একযুগ আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে আজ। ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রতিশোধের ম্যাচে ১৪৪ রান লক্ষ্য পায় টাইগাররা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে লিটনের অর্ধশতকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ মিশন শুরু করে তাসকিনরা। ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুটা করলেন পারভেজ হোসেন ইমন। তবে নিজের ইনিংসটা খুব বড় করতে পারলন না বাঁহাতি ওপেনার। এক ছয় হাঁকিয়ে ১৯ রানে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। এতে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফিরতি উইকেটে লিটন দাসের সঙ্গে ২৩ রানের জুটিবিস্তারিত…
লাইফ সাপোর্টে ফরিদা পারভীন
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে দেশবরেণ্য লালন-সংগীতশিল্পী ফরিদা পারভীনকে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাকে চিকিৎসা দেওয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষবিস্তারিত…
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রক্ষণশীলদের প্রভাবশালী নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উটাহর একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় মঞ্চেই তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কার্কের মৃত্যুর খবরবিস্তারিত…
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। একইসঙ্গে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল সংসদের নির্বাচনও। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে ভোটের আমেজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ভোটকেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকেই রিটার্নিং কর্মকর্তারা প্রস্তুতি নিতে শুরু করেন। ভোটগ্রহণের সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ২২৪টি বুথে। এরবিস্তারিত…
লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জিতেছে: মির্জা আব্বাস
মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা যখন বিভিন্ন দলের সঙ্গে বসি, তখন জামায়াত নেতারা সব সময় বলেন, ভাই খেয়াল রাখবেন, আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় আসতে না পারে। আওয়ামী লীগ এলে সবাই কচুকাটা হয়ে যাবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, জামায়াত-শিবির ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ডাকসুর সব ভোট নিজেদের করে নিয়েছে’। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের দ্য কিং অব চিটাগং ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, এ ঘটনার পেছনে দেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র লুকিয়েবিস্তারিত…
নরসিংদীতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদ হোসেন রানা (৩৫)। তারা একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে। এলাকাবাসী জানায়, দিদার ও বিদ্যুতের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি চাচাতো ভাই সোহাগদের বাড়ি দিয়ে প্রবাহকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।বিস্তারিত…
ভারতের উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন
ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির পশ্চিমী রাজ্য মহারাষ্ট্রের সাবেক রাজ্যপাল এবং ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে ভোট দেন ভারতীয় সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। এদিন ৭৮১ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে রাধাকৃষ্ণন পান ৪৫২টি ভোট, যা এনডিএ-র সদস্যসংখ্যার তুলনায় বেশি। অন্তত ১৫ জন বিরোধী সাংসদ ক্রস ভোটিং করে রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। ১৫টি ভোট বাতিল হয়েছে। কংগ্রেস দাবি করেছিল, তাদের প্রার্থী সুদর্শন রেড্ডিবিস্তারিত…
