Quick News

 

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় ভোরে একটি ট্রাক উল্টে প্রাণহানির এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেসকিউ সার্ভিস ১১২২। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে বলেন, “বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে একই পরিবারের ১৫ জন নিহত হন এবং আরও আটজন আহত হন।” তিনি জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন।বিস্তারিত…


জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না, অপেক্ষা করতে বললেন ফখরুল

জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না সেজন্য অপেক্ষা করতে বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬অক্টোবর) ঠাকুরগাঁয়ে রানীশংকৈলে কর্মসূচিতে তিনি এমনটা জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তার জন্য অপেক্ষা করেন। যেগুলো বলেছে বিএনপি, নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেগুলো সনদে লিপিবদ্ধ করা হলে সিদ্ধান্ত নিবো। কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন সনদে বিএনপি সাক্ষর করবে কি না জানতে পারবেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংস্কার ইস্যুতে অত্যন্ত ইতিবাচক। অবশ্যই সনদে সাক্ষর করবো যদি বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ হয় সনদে। গণভোট তো বিএনপিবিস্তারিত…


রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭২ শতাংশ

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ। এই নির্বাচনে ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন রাকসু নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। নির্বাচন শুরু হয় সকাল ৯টায় এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্বাচন কমিশন জানায়, দুপুর ১টা পর্যন্ত ৪২ শতাংশ ভোট পড়েছে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে উপস্থিতি বেড়ে দাঁড়ায় ৬০ শতাংশে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে মোট প্রার্থী ৯১৮ জন এবং ভোটারবিস্তারিত…


শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

জুলাই অভ্যুত্থানে ১৪০০ ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পর এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, ‘একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেওয়া হলে অবিচার হবে।’ তাজুল ইসলাম বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ারও নির্দেশবিস্তারিত…


সাতক্ষীরায় রোটারি ক্লাবের প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: দেশব্যাপী পরিবেশ সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে রোটারি ক্লাব অব ইকো ঢাকা এর উদ্যোগে ও বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের অংশগ্রহণে ১৫ অক্টোবর (বুধবার) সাতক্ষীরায় প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অফ রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও পাস্ট প্রেসিডেন্ট তারিকুজ্জামান খানের পরিচালনায় আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম, রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট আসাদুর জামান আসাদ, পাস্ট প্রেসিডেন্ট ফারুকুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট আবু মুসা, ক্লাব ট্রেজারার আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত বিসিক কর্মকর্তা মো: আনোয়ার উল্লাহ। রোটারি পরিবেশবিস্তারিত…


নির্বাচন অবাধ করতে জার্মানির সার্বিক সহায়তা কামনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। রবিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীতে জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক হয়। এতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করে জামায়াত। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কারস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির। জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,বিস্তারিত…


সোনার দাম বেড়ে ভরি ২১৩৭১৯ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজারবিস্তারিত…


মিসরে গাজা সম্মেলনে যাচ্ছেন না নেতানিয়াহু, যোগ দেবেন মাহমুদ আব্বাস

গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নিচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ সোমবার মিসরের শারম আল-শেখে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎর্স, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এছাড়াও উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইহুদিদের ছুটির দিন ‘সুক্কটের’ কাছাকাছি হওয়ায়, শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারবেনবিস্তারিত…


মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট ও শিশাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্র স্থাপনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, জনগণের স্বাস্থ্যের সুরক্ষা, আইন ও প্রশাসনিক নিয়ম পালন নিশ্চিত করা এবং দেশজুড়ে নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য। সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেট, শিশা ও ই-সিগারেটসহ তামাকজাত সব ধরনের পণ্য ও দ্রব্য বিক্রয়কারী দোকানের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে। লাইসেন্স পাওয়ার জন্যবিস্তারিত…


কোহলি-গিলকে ছাড়িয়ে বাবরের রেকর্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে রোববার (১২ অক্টোবর) শুরু হওয়া প্রথম টেস্টে পাকিস্তান দলে ছিলেন সিনিয়র ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম। ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু ২৩ রানের বেশি যেতে পারেননি তিনি। তবে এর আগেই ইতিহাস গড়ে ফেলেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) প্রথম এশিয়ান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। শান মাসুদ ও ইমাম-উল-হকের ১৬১ রানের জুটিতে পাকিস্তান এগিয়ে থাকলেও, পরবর্তীতে প্রোটিয়ারা ম্যাচে ফিরে আসে। তবু সেই সময়েই বাবর পূর্ণ করেন নিজের ঐতিহাসিক অর্জনটি। সেনুরান মুথুসামির করা বলে ইনসাইড এজে চার মেরে ৩ হাজারবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!