Quick News

 

জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করার আহ্বান ডা. তাহেরের

জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে। সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। জামায়াতের নায়েবে আমির বলেন, সনদে স্বাক্ষর করা হলেও আইনগত স্বীকৃতি না থাকায় এর কার্যকরী প্রয়োগ এখনো সম্পন্ন হয়নি। তিনি আরও বলেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে যে নীতি ও দৃষ্টিভঙ্গি নির্ধারিতবিস্তারিত…


ভারতে পাঠ্যবইয়ে ইউটিউবারের নাম, শিক্ষার মান নিয়ে প্রশ্ন!

ভারতের এক উচ্চমাধ্যমিক গাইড বইয়ে স্থান পেয়েছেন ‘দ্য বং গাই’ খ্যাত ইউটিউবার কিরণ দত্ত। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক; পাঠ্যবইয়ে বিনোদনমূলক কনটেন্ট নির্মাতার নাম কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকাশনা ইউটিউব ও নেটমাধ্যমের প্রভাব নিয়ে একটি অধ্যায় প্রকাশ করেছে। সেখানে অনলাইন ইনফ্লুয়েন্সারদের ভূমিকা, তাদের জনপ্রিয়তা ও এর ইতিবাচক-নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সেই অধ্যায়ের একাংশে উল্লেখ আছে, কিরণ দত্ত বাংলার প্রথম ইউটিউবার হিসেবে পরিচিত। বইয়ে নিজের নাম দেখে কিরণ নিজেই ফেসবুকে পোস্ট করেন বইয়ের সেই অংশের ছবি। তিনি লেখেন, ‘উচ্চমাধ্যমিকের সহায়িকা ঘাটতে ঘাটতেবিস্তারিত…


৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চল আঘাত হেনেছে ৫.৬ মাত্রার ভূমিকম্প। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ভূপৃষ্ঠের ১২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, সোয়াত এবং চিত্রালেও এই কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়। এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সীমান্তে থেকে আফগানিস্তানের ১০ কিলোমিটারেরও কম দূরত্বে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত সপ্তাহেও পাকিস্তানের পাঞ্জাবেবিস্তারিত…


জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (জবিআস) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেন সারাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিযোগী। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. খিজির ফাইয়াজ। দ্বিতীয় হয়েছেন এ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজের শিক্ষার্থী লাবণ্য মল্লিক এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সরকারি বাংলা কলেজের দেবজ্যোতি রায় বিশাল। এছাড়া বিজয়ী তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করেছেন যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোয়ান অব আর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিম আতিক সিদ্দিকা এবং জবির শ্রাবণী মৃধা। এবিস্তারিত…


ঢাকায় ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি দেবে ইজাকায়া

বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া সফলভাবে ড্রোন ব্যবহার করে খাবার সরবরাহের প্রথম পরীক্ষাটি সম্পন্ন করেছে। ঢাকায় একদিনের এই পরীক্ষামূলক কার্যক্রমে প্রথমবারের মতো আকাশপথে দ্রুত ও নির্ভুলভাবে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়। এই সাফল্য দেশের প্রযুক্তি ও খাদ্য শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে এবং ভবিষ্যতে ড্রোনভিত্তিক ডেলিভারির বিশাল সম্ভাবনা তৈরি করেছে। ইজাকায়া টিম জানায়, এই ট্রায়ালটির উদ্দেশ্য ছিল শেখা, পরীক্ষা করা, এবং সীমা অতিক্রম করা। আজকের এই ছোট্ট পদক্ষেপই ভবিষ্যতে ড্রোন ডেলিভারিকে একটি সাধারণ বিষয় হিসেবে গড়ে তুলতে পারে। আমরা সামনে আরও অনেকবিস্তারিত…


টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার আল আমরাতে এশিয়া–ইএএপি বাছাইপর্বে জাপানকে আট উইকেটে হারিয়ে আসরটির মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা। জাপানের দেওয়া ১১৭ রানের টার্গেট সহজেই তাড়া করে ফেলে ইউএই। দলের হয়ে হায়দার আলির ঘূর্ণিতে আসে সাফল্য, তিনি ২০ রানে নেন ৩ উইকেট। এরপর ওপেনার আলিশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়ে তোলে ৭০ রানের পার্টনারশিপ, যা জয়টা নিশ্চিত করে দেয় আগেভাগেই। এই জয়ের মাধ্যমে ইউএই যোগ দিয়েছে নেপাল ও ওমানের সঙ্গে, যারা এরই মধ্যে নিশ্চিত করেছে নিজেদের জায়গা। এইবিস্তারিত…


৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি

সংগীত ও তরুণ সংস্কৃতির প্রতীক হিসেবে থাকা আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন) এর যাত্রা শেষ হতে চলেছে। তবে বন্ধ হতে যাওয়া এর পাঁচটি চ্যানেলই যুক্তরাজ্য শাখার। তার মধ্যে রয়েছে- ‘এমটিভি মিউজিক’, ‘এমটিভি ৮০স’, ‘এমটিভি ৯০স’, ‘ক্লাব এমটিভি’ ও ‘এমটিভি লাইভ’। চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছে এমটিভির মালিক প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল। তারা জানায়, টেলিভিশন নেটওয়ার্ক ছোট করে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে শুরু হয় এমটিভির যাত্রা। পরে তা ছড়িয়ে পড়েবিস্তারিত…


পেয়ারা খাওয়ার সঠিক সময় কোনটি?

দামে কম, সহজলভ্য আর পুষ্টিতে ভরপুর এমন কোনো ফলের কথা বললে সবার আগে নাম আসে পেয়ারার। কেবল ভিটামিন সি বা ফাইবার নয়, এই ফলটি অ্যান্টি অক্সিডেন্টের ‘পাওয়ার হাউজ’। প্রতিদিনের খাদ্যতালিকায় একটি পেয়ারা রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অনেকটাই। তবে তা খেতে হবে সঠিক সময়ে? চিকিৎসকদের মতে, পেয়ারায় আছে উচ্চমাত্রার ভিটামিন সি। আরও থাকে ভিটামিন এ, লাইকোপেন, পটাসিয়াম, ফাইবার এবং আরও অনেক খনিজ উপাদান। এসব উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকে সচল রাখতে সাহায্য করে। কিন্তু কখন ও কীভাবে ফলটি খেলে আপনি এর সম্পূর্ণ উপকারিতা লাভ করবেন? পেয়ারা খাওয়ার সঠিকবিস্তারিত…


হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখার উপায়

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নম্বর লুকিয়ে রাখার উপায় অনেকেই জানেন না। নতুন এক ফিচারের মাধ্যমে কাজটি করতে পারবেন। ফিচারটি শিগগিরই চালু করছে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপ শিগগিরই ইউজারদের নিজের নাম এমনভাবে সেভ করতে দেবে, যাতে নির্বাচিত ব্যক্তিরা ছাড়া বাকিরা জানতে না পারে। মেসেজিং অ্যাপটি ইউজারদের পরিচিতি গোপন রাখার জন্য নতুন উপায় খুঁজছে, যা ব্ল্যাকবেরি বহু বছর আগে BB ID দিয়ে করেছিল। নতুন হোয়াটসঅ্যাপ ফিচারটি অ্যানড্রয়েড বিটা সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। এটি এখনও সমস্ত ইউজারের কাছে পৌঁছায়নি, তবে আগামী কয়েক মাসের মধ্যে পৌঁছে যাবে। WhatsApp Reserve Username: এর অর্থ কী? WaBetaInfo তাদেরবিস্তারিত…


টাঙ্গাইলে ত্রিমুখী গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে একটি অটোভ্যান, মাহিন্দ্রা ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৪ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় উপজেলার অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শকবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!