Quick News
গোয়ায় চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলবেন না রোনালদো
সৌদি আরবের শীর্ষ ক্লাব আল নাসর সোমবার রাতে ভারতে পৌঁছাচ্ছে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–এর অ্যাওয়ে ম্যাচ খেলবে সৌদি ক্লাবটি। তবে আল নাসেরের হয়ে এ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলার সম্ভাবনা নেই। আগামী ২২ অক্টোবর গোয়ার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে আল নাসর ও এফসি গোয়া, কিন্তু কিংবদন্তি পর্তুগিজ তারকা এবার দলে থাকছেন না বলে জানিয়েছে সৌদি পত্রিকা আল রিয়াদিয়াহ। ৪০ বছর বয়সী রোনালদোকে ভারতে আনার চেষ্টা করেছিল এফসি গোয়ার ম্যানেজমেন্ট, এমনকি একাধিকবার অনুরোধও জানিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত রোনালদো নিজেই সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, তার চুক্তিতেবিস্তারিত…
সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ আদালতের
জনপ্রিয় নায়ক সালমান শাহ এখনও বেঁচে আছেন সিনেমাপ্রেমীদের হৃদয়ে। আজও তার অভাব বোধ করে ঢালিউড। অকাল প্রয়াত এই নায়ক কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা জানতে সালমান হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালত সালমানের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে, হত্যা মামলা চলবে বলে জানিয়েছেন আদালত। জানা গেছে, সালমান শাহর মৃত্যুর পর তার বুকের বাম পাশো কালো দাগ ছিল। এমনকি মল ও বীর্যও বের হয়েছিল। তার ঘরে সিরিঞ্জ, স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। তখন আত্মহত্যার প্ররোচনারবিস্তারিত…
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ভার্জিনিয়া জিফ্রে নামে এক মার্কিন নারী তার লেখা একটি স্মৃতিকথায় গুরুতর অভিযোগ এনেছেন ইসরায়েলের সাবেক এক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তিনি তার স্মৃতিকথায় এক অত্যন্ত ক্ষমতাশালী ‘প্রধানমন্ত্রীর’ কথাও উল্লেখ করা হয়েছে। তবে নাম উল্লেখ না করায় পরিষ্কার ভাবে জানা যায়নি আদতে কার কথা বলতে চেয়েছেন ভার্জিনিয়া। শিশু যৌনচক্রের মূল পান্ডা জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে অজস্র অভিযোগ এনেছিলেন ভার্জিনিয়া জিফ্রে নামে ওই নির্যাতিতা। চলতি বছরেই মৃত্যু হয় তার। সম্প্রতি প্রকাশিত হয়েছে ভার্জিনিয়ার লেখা একটি স্মৃতিকথা। যাতে উঠে এসেছে তার আরও কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথা। বইটিতে ভার্জিনিয়া লিখে গিয়েছেন, কিশোরী অবস্থায় কোনও এক দেশের ক্ষমতাশালীবিস্তারিত…
চীন থেকে ‘হাইপারস্পেকট্রাল’ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের
চীনের জিউকুয়ান ‘স্যাটেলাইট লঞ্চ সেন্টার’ থেকে সফলভাবে মহাকাশে নিজেদের প্রথম ‘হাইপারস্পেকট্রাল’ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এ ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে দেখছে দেশটি। এ স্যাটেলাইট কৃষি থেকে শুরু করে নগর পরিকল্পনা পর্যন্ত দেশটির জাতীয় লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো রোববার (১৯ অক্টোবর) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান ‘স্যাটেলাইট লঞ্চ সেন্টার’ থেকে এইচ-১ স্যাটেলাইটের ‘সফল উৎক্ষেপণ’–এর কথা জানায়। হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ভূপৃষ্টের এমন সূক্ষ্ম রাসায়নিক বা বস্তুগত পরিবর্তন শনাক্ত করতে পারে, যা প্রচলিত স্যাটেলাইটের পক্ষে সম্ভব নয়। এ কারণে ফসলের গুণমান পর্যবেক্ষণ, পানিসম্পদ ব্যবস্থাপনা বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিবিস্তারিত…
৪৯তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯
৪৯তম (বিশেষ) বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসি সূত্রে জানা যায়, পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে অংশ নেওয়ার যোগ্য হয়েছেন। এবারের ৪৯তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নির্দিষ্ট পেশাগত ক্যাডারগুলোর শূন্যপদ পূরণের জন্য। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি জানায়, উত্তীর্ণদের তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে দেখা যাবে।
সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার (১৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে স্বর্ণের দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এ দাম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বেবিস্তারিত…
মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
আপনার কি ফেসবুক মেসেঞ্জার থেকে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ ডিলিট হয়ে গেছে? চিন্তা করবেন না — কিছু উপায়ে আপনি হারানো কথোপকথনগুলো পুনরুদ্ধার করতে পারেন। নিচে সহজভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। ১. আর্কাইভ করা কথোপকথন পরীক্ষা করুন অনেক সময় আমরা ভুলবশত কোনো চ্যাট আর্কাইভ করে ফেলি। তাই প্রথমে সেটি চেক করুন। ডেস্কটপ, ওয়েব, বা মোবাইল থেকে Messenger অ্যাপ খুলুন। সার্চ বারে সেই ব্যক্তির নাম টাইপ করুন যার সঙ্গে আপনার কথোপকথন ছিল। যদি আর্কাইভ করা থাকে, তাহলে চ্যাটটি দেখাবে—সেখানে ক্লিক বা ট্যাপ করলেই পুরোনো কথোপকথন খুলে যাবে। ২. ই-মেইল নোটিফিকেশন চেক করুনবিস্তারিত…
রাফা ক্রসিং বন্ধ করার ঘোষণা নেতানিয়াহুর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছেন ৩৮ ফিলিস্তিনি। এরমধ্যেই রাফা সীমান্তও বন্ধ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর রয়টার্সের। গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গত ১০ অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ৪৭ বার লঙ্ঘন করেছে তেলআবিব।গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিক লোকজনের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। ফিলিস্তিনি মিডিয়া অফিস জানিয়েছে, এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাংক, ড্রোন ও সেনাবিস্তারিত…
শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি
ডেস্ক নিউজ :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন,বিস্তারিত…
পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম থেকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন। মাঝে সময়ের ব্যবধান মাত্র পাঁচ দিন। এর মধ্যেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন। এসব অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকে। ছাই হয় অনেকের স্বপ্ন। মুহূর্তেই পুড়ে যায় হাজার কোটি টাকার সম্পদ। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি নিছক দুর্ঘটনা; এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। তথ্যমতে, ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রাজধানীতে ভয়াবহ দুটি অগ্নিকাণ্ড ঘটে। এর একটি মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদামে ও আরেকটি বিমানবন্দরের কার্গো ভিলেজে। আর ১৬ অক্টোবর আগুন লাগে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায়। সবশেষ বিমানবন্দরের কার্গোবিস্তারিত…
