Quick News

 

এবার দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

অবশেষে স্বর্ণের দামের পাগলা ঘোড়া থেমেছে। আন্তর্জাতিক বাজারে কমার পর এবার দেশের বাজারেও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। প্রতি ভরি স্বর্ণে আট হাজার টাকার বেশি কমিয়ে পণ্যটির নতুন দাম ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা আট দফা বৃদ্ধির পর দেশে কমল স্বর্ণের দাম। বুধবার (২২ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকেবিস্তারিত…


ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উগান্ডায় ৬৩ জন নিহত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাস ও অন্য দুটি বাহনের মধ্যে সংঘর্ষে ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলুতে যাওয়ার মহাসড়কে হওয়া এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, বিপরীত দিকের দুটি বাস তাদের পেছনে থাকা যানবাহনকে ওভারটেক করছিল। তখন কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় মানুষ হতাহত হন। তবে একসঙ্গে ৬৩ মানুষের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। উগান্ডার রেডক্রসের মুখপাত্রবিস্তারিত…


চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস ভাঙচুর

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের দোস্ত বিল্ডিংয়ে কার্যক্রম নিষিদ্ধ উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে তারা ভবনটিতে থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়। তাদের হাতে ছিল হকিস্টিক ও লাঠিসোটা। এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়। ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন,বিস্তারিত…


সংসদ নির্বাচন বিষয়ে ইউএনওদের প্রশিক্ষণ শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসাবে আজ (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপেজলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসির সিনিয়র সচিববিস্তারিত…


এআই সার্চ ও সোশ্যাল ভিডিওর কারণে উইকিপিডিয়ার ট্রাফিক কমছে

তথ্য অনুসন্ধানে এক সময়ের সেরা ওয়েবসাইট উইকিপিডিয়া এখন নতুন সংকটে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সার্চ টুল ও সোশ্যাল ভিডিওর উত্থানের কারণে এর পাঠক সংখ্যা গত এক বছরে ৮ শতাংশ কমেছে। বিষয়টি জানানো হয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশনের এক ব্লগ পোস্টে। উইকিমিডিয়ার কর্মকর্তা মার্শাল মিলার লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে বট শনাক্তকরণ প্রক্রিয়া আপডেটের পর দেখা যায়, মে ও জুন মাসে যে অস্বাভাবিক ট্রাফিক বৃদ্ধি দেখা গিয়েছিল তার বড় অংশই বট দ্বারা তৈরি ছিল। ফলে প্রকৃত পাঠকের সংখ্যা কমে গেছে। মিলার জানান, বর্তমানে গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিন সরাসরি জেনারেটিভ এআই ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিচ্ছে।বিস্তারিত…


বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর শিক্ষকদের বিষয়ে এই সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে নিতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়ে মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ দেওয়া হবে। তবে ন্যূনতম বাড়িভাড়া ভাতা দুই হাজার টাকা হবে। উল্লেখ্য, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ১,৫০০বিস্তারিত…


মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে বৈঠক করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২১ অক্টোবর) জেরুজালেমে আলোচনায় বসেন তারা। নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া, ইসরায়েল ও মিসরের মধ্যে সম্পর্কন্নোয়ন এবং আঞ্চলিক বিষয়াবলী নিয়ে এ দুজনের আলোচনা হয়েছে। দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিটি ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় ইসরায়েলের গেলেন মিসরের গোয়েন্দা প্রধান। এছাড়া একইদিনে ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তারও আগে ইসরায়েলে পৌঁছান প্রেসিডেন্টবিস্তারিত…


জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে ভর্তি হয়েছেন। নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার দুপুরে এক বার্তায় জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন। তিনি তাঁর পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ :: রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।এদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- কক্সবাজার জেলার ডুলাহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয়বিস্তারিত…


বিএনপির কন্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, একজন বিএনপি নেতা, যার বাড়ি নোয়াখালী, তিনি বলেছেন—বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে। বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা যদি এমন কথা বলেন, তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি। বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের সুর শোনা যায়। তাই আমাদের শান্ত থাকতে হবে। তারা পায়তারা করবে, গণ্ডগোল করবে, পোস্টার ছিঁড়ে ফেলবে, হামলা করবে—আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য নিয়ে নির্বাচন পর্যন্ত স্থির থাকব। ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা অর্জন করব, ইনশাআল্লাহ। সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়েবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!