Quick News
৩ দিন শেষে বক্স অফিসে কত আয় করল সালমানের ‘সিকান্দার’
গত রোববার (৩০ মার্চ) ঈদের আগের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছে সালমান খানের নতুন সিনেমা সিকান্দার। কিন্তু বক্স অফিসে সেই অর্থে দাপট দেখাতে পারছে না এই ছবি। মুক্তির প্রথমদিন বক্স অফিসে ছবিটি মাত্র ২৬ কোটি টাকা আয় করতে পেরেছে। তবে ৩ দিনে টুকটুক করে বিশ্বজুড়ে আয়ের নিরিখে ১৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে সালমানের নতুন সিনেমা। নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, সালমান খান অভিনীত সিকান্দার ছবিটি মুক্তির পর মঙ্গলবার বক্স অফিসে ২৭ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ভারতের বাইরে এই দিন ছবির মোট আয় ছিল ৮ কোটি ১০ লাখ টাকা।বিস্তারিত…
মারা গেছেন ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার
মারা গেলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর। মঙ্গলবার দিবাগত রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করছেন ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমা। গণমাধ্যমকে কিলমার কন্যা জানিয়েছেন, ‘তার বাবার কণ্ঠনালি ক্যানসারে আক্রান্ত হলেও পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে সেরে ওঠেন। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে (০১ এপ্রিল) রাতে মারা যান।’ ১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন কিলমা । ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোন’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ -এর মতো ছবিতে অভিনয় ভক্তদের কাছে ব্যাপকবিস্তারিত…
ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা
এবারের ঈদে শাকিব খানের দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘বরবাদ’ আগে থেকেই আলোচনায় ছিল, তবে শেষমুহূর্তে হুট করেই যোগ হয় ‘অন্তরাত্মা’। ২০২১ সালের মার্চে শেষ হয় যেই সিনেমার শুটিং। শাকিব খান ও কলকাতার অভিনেত্রীর দর্শনা বণিককে নিয়ে এটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। ২০২২ সালে মুক্তি কথা থাকলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। এরপর আর ‘অন্তরাত্মা’র মুক্তির বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলা যায়। ঈদের আগে ছবিটি নিয়ে সেভাবে ছিল না কোনো ধরনের প্রচারণা। শাকিব খানসহ ছবির অন্য তারকাদেরও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। তারপরও সিঙ্গেল স্ক্রিন ওবিস্তারিত…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে ফের দুর্ঘটনা, নিহত ৭
চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন ছয়জন। এই খবর পেয়ে তৎক্ষণাৎ লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালেবিস্তারিত…
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার সকালে থেকে বাস, ট্রেন ও নৌপথে ফিরছে তারা। আগে যারা ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন তারা আজ ফিরছেন। এছাড়া রাজধানীর অন্যতম যাত্রাবাড়ী, সায়েদাবাদ মহাখালী, গাবতলী এলাকায় বাসে ফেরার এমন চিত্র দেখা গেছে। বাস মালিকরা জানিয়েছেন, সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া মানুষজন। আগামী কয়েক দিন ঢাকায় ফেরার এ ধারা অব্যাহত থাকবে। যাত্রীরা জানিয়েছে, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ শ্রেণি পেশার মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছেন। বাড়তি ভাড়া ছাড়া রাজধানীতে ফিরতে তাদের তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সোমবার (৩১বিস্তারিত…
এই ফোনের ক্যামেরা দিয়ে ঝকঝকে সেলফি তোলা যাবে
এই মাসেই বাজারে আসছে ভিভোর টি সিরিজের নতুন স্মার্টফোন টি৪ ৫জি। অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন ফিচারের সংমিশ্রণে আসতে চলেছে এই স্মার্টফোন, যা আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত হবে। স্টোরেজ ক্যাপাসিটিও আগের চেয়ে বেশি থাকবে। দামও সাধ্যের মধ্যে। শোনা যাচ্ছে, নতুন স্মার্টফোনের দাম থাকতে পারে সাধ্যের মধ্যেই। লঞ্চের সময় যত এগিয়ে আসছে, ভিভো টি ৫জি নিয়ে নানা তথ্য সামনে আসছে। সত্যি মিথ্যে এখনও অজানা। তবে জল্পনা কল্পনার শেষ নেই। কী কী স্পেসিফিকেশন, ফিচার এবং আপগ্রেড থাকছে? এখানে রইল তারই এক ঝলক। ব্লগ সাইট ৯১মোবাইলসের এক প্রতিবেদনে ভিভো টি৪ ৫কি লঞ্চ সংক্রান্তবিস্তারিত…
অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের পাইলট!
ভারতের গুজরাটে একটি খোলা মাঠে আছড়ে পড়ে সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় বেসরকারি প্রশিক্ষণ একাডেমির একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন। মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। খরব টাইমস অব ইন্ডিয়ার। এটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি.জি. বাদভা। তিনি জানান, মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি উচারপি গ্রামের একটি মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নারী প্রশিক্ষণার্থী পাইলট অলৌকিকভাবে বেঁচে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আরও পড়ুন: মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছেবিস্তারিত…
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ২৭০০, খাদ্য-ওষুধের হাহাকার
কয়েক দশকের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রতিবেশী মিয়ানমারে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়া এলাকায় কাজ করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। তারা বলছে, মিয়ানমারে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের আশ্রয়, খাদ্য ও পানি জরুরি হয়ে পড়েছে। কিন্তু দেশজুড়ে গৃহযুদ্ধ চলায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে সহায়তা পৌঁছানো কঠিন। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং বলেছেন, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৩ হাজার ছাড়িয়েবিস্তারিত…
জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরও কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। রোববার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের পর দেওয়ার সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়ে যারা স্বাভাবিক জীবন হারিয়েছে তাদের জন্য দোয়া করব। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য গড়ে হবে। আমরা যেনবিস্তারিত…
সাতক্ষীরা জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামের দায়িত্ব পালন করেন সুলতানপুর বড় বাজার মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল আলেক। ঈদের জামাতে সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাঃ মোস্তাক আহম্মেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, ঈদগা মাঠ কমিটির সেক্রেটারী ডা.আবুল কালাম বাবলাসহ রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নামাজে অংশগ্রহণ করেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিমবিস্তারিত…
