Quick News
সাতক্ষীরা জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামের দায়িত্ব পালন করেন সুলতানপুর বড় বাজার মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল আলেক। ঈদের জামাতে সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাঃ মোস্তাক আহম্মেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, ঈদগা মাঠ কমিটির সেক্রেটারী ডা.আবুল কালাম বাবলাসহ রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নামাজে অংশগ্রহণ করেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিমবিস্তারিত…
জয়ের পর বড় অঙ্কের জরিমানা রাজস্থানের ‘ভারপ্রাপ্ত’ অধিনায়কের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে স্লো ওভার রেটের কারণে নিষেধাজ্ঞার মতো কঠোর নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন আর সহজেই কেউ নিষিদ্ধ হবেন না। তবে বলবৎ রয়েছে আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্টের মতো শাস্তি। যে নিয়মের অধীনে সাময়িক সময়ের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব পাওয়া রিয়ান পরাগ বড় অঙ্কের জরিমানা গুনতে যাচ্ছেন। গতকাল (রোববার) গৌহাটিতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। আগের দুই ম্যাচে হারের পর এদিন জয় পেলেও, খেলা শেষে দুঃসংবাদই পেলেন রাজস্থান অধিনায়ক পরাগ। এই ম্যাচ দিয়েই অবশ্য তার কাঁধ থেকে নেতৃত্বে ভার সরে যাওয়ার কথা। সঞ্জু স্যামসনবিস্তারিত…
মহুয়া মৈত্রকে বহিষ্কারের ঘটনায় ভারতকে কঠোর ভাষায় তিরস্কার
ভারতের বিরোধী দলীয় সুপরিচিত এমপি মহুয়া মৈত্রকে যেভাবে সে দেশের পার্লামেন্ট ২০২৩ সালে বহিষ্কার করেছিল, তার কড়া সমালোচনা করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। সংস্থাটি তাদের রিপোর্টে সোজাসুজি বলেছে, এই বহিষ্কারের “কোনও আইনি ভিত্তিই ছিল না!” বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হলো এই আইপিইউ, পৃথিবীর মোট ১৮১টি দেশ এর সদস্য। সুইটজাল্যান্ডের জেনেভায় এ সংস্থার সদর দপ্তর। মহুয়া মৈত্র ২০১৯ সাল থেকে ভারতের তৃণমূল কংগ্রেসের একজন এমপি, এবং শিল্পপতি গৌতম আদানির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথিত আঁতাত বা ‘নেক্সাসে’র বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরেই পার্লামেন্টে ও পার্লামেন্টের বাইরে সরব। এমপি হিসেবেবিস্তারিত…
পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুর মৃত্যু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আতশবাজি ফুটানোর সময় বিস্ফোরণের আঘাতে রাফি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ মার্চ) রাতে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি পটুয়াখালী পৌরসভার মুন্সেফপাড়া এলাকার বাসিন্দা মো. মনির হোসেনের ছেলে এবং চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদের আনন্দে কয়েকজন বন্ধুর সঙ্গে আতশবাজি ফুটানোর সময় হঠাৎ একটি আতশবাজি বিস্ফোরিত হয়ে রাফির শ্বাসনালীতে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায়বিস্তারিত…
ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে সমঝোতায় না আসে, তাহলে দেশটির ওপর বোমা হামলা হবে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এনিয়ে আলোচনা চলছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ‘তারা যদি চুক্তিতে না আসে, তাহলে বোমা হামলা হবে,’ বলেছেন ট্রাম্প। ‘তবে একটা সম্ভাবনা আছে যে- যদি তারা চুক্তি না করে, তাহলে আমি তাদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করব,বিস্তারিত…
আজ ঘরে ঘরে খুশির ঈদ
পবিত্র মাহে রমজান শেষে এলো খুশির ঈদ। আজ সোমবার (৩১ মার্চ) সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। এরইমধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে। ঈদ খুশি নিয়েই হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্য। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সোমবার (৩১ মার্চ) থেকে ঈদুল ফিতর। এদিন, মুসলমানরাবিস্তারিত…
পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের জামাতে দলমত নির্বিশেষ সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদুঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে, সেজন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের পরিবার-পরিজনকে নিয়ে নির্বিঘ্নে আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয়বিস্তারিত…
হুইল চেয়ারে মোশাররফ করিম, কী হয়েছে অভিনেতার?
ঈদে মুক্তিপ্রতিক্ষীত সিনেমার তালিকায় রয়েছে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’। গতকাল শনিবার ছিল ছবিটির প্রিমিয়ার শো। এতে হাজির হয়েছিলেন অভিনেতা। তবে তার উপস্থিতি অবাক করেছে সবাইক। কেননা, অন্যদিনের মতো স্বাভাবিক ছিলেন না তিনি। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে অনুষ্ঠানে প্রবেশ করেন এই অভিনেতা। এভাবে দেখে শুরুতে অনেকে ভেবেছিলেন ছবির প্রচারণার স্বার্থে প্রথমে মোশাররফ করিমের এই বেশ। তবে মোশাররফ করিম ও ছবির নির্মাতা শরাফ আহমেদ জীবন জানান, তাঁর পায়ে ফোঁড়াজনিত কারণে অস্ত্রোপচার হয়েছে। শরাফ আহমেদ জীবন বলেন, ‘মোশাররফ ভাইয়ের পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরও যে তিনি আজকের প্রিমিয়ারে আসবেন এটাবিস্তারিত…
ইউটিউবে নতুন ফিচার, পছন্দের ভিডিও খুঁজে পাওয়া সহজ হলো
গুগলের ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন ফিচার আনল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এই ফিচার চালুর মূল উদ্দেশ্য হল প্রিমিয়াম সাবস্ক্রিপশন আরও আকর্ষণীয় করে তোলা, যাতে বেশি সংখ্যক ইউজার প্রিমিয়াম প্ল্যান নেন। নতুন ফিচারের নাম রেকমেনডেড ভিডিও। যা অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। ইউর কিউ (Your Queue) সেকশনে এই ফিচার রয়েছে। এর সাহায্যে ইউজাররা সহজেই পছন্দের ভিডিও খুঁজে পাবেন। ইউজার আগে যে সব কনটেন্ট দেখেছেন, তার সঙ্গে সাদৃশ্য রয়েছে এমন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করবে ইউটিউব। ফলে নতুন ভিডিও খুঁজতে গিয়ে সময় নষ্ট করতে হবে না। দেখা যাবে আরও মসৃণভাবে। নতুন ফিচার যেভাবেবিস্তারিত…
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পুতিন
সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে রোববার (৩০ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। একই দিনে রাশিয়ায়ও উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে রাশিয়াসহ বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর তাসের। পুতিন রাশিয়ার মুসলমানদের পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতর উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন। রাশিয়ার মুসলিমদের কেন্দ্রীয় ধর্মীয় অধিদপ্তরের ওয়েবসাইটে পোস্ট করা পুতিনের একটি অভিনন্দনপত্রে বলা হয়েছে, আমি আপনাদের ঈদুল ফিতরে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। পুতিন রাশিয়ার জনসাধারণ ও আধ্যাত্মিক জীবনে মুসলিম সংগঠনগুলির গুরুত্বপূর্ণ অবদান এবং দাতব্য, শিক্ষামূলক এবং দেশপ্রেমিক প্রকল্প এবং উদ্যোগে তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন।বিস্তারিত…
