Quick News
গ্যাসের ব্যথায় নাজেহাল, সকালে যা খেলে মিলবে মুক্তি
সকালে ঘুম ভাঙতেই অনেকে তীব্র গ্যাসের যন্ত্রণায় ভোগেন। বিশেষ করে ঈদ পরবর্তী সময়ে এই সমস্যা বেশি দেখা দেয়। পানি খেয়ে কিছুটা স্বস্তি মিললেও ব্যথা থেকে যায় অনেকটা সময় ধরে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা আরও বেশি হয়। কিছু খাবার রয়েছে যা খেলে সকাল বেলার গ্যাসের ব্যথা থেকে মুক্তি মেলে। চলুন বিস্তারিত জেনে নিই- আদার রস মেশানো পানি – এক চামচ আদার রসের সঙ্গে এক কাপ পানি মিশিয়ে পান করুন। চাইলে এক টুকরো আদা চিবিয়েও খেতে পারেন। আদা গ্যাস্ট্রিকের যন্ত্রণা দ্রুত কমাতে সাহায্য করে। পুদিনা পানি- বিভিন্ন খাবারের স্বাদবিস্তারিত…
বিশ্বকাপে তিন দেশের ওপর ফিফার নিষেধাজ্ঞা
আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। তবে ফুটবল বিশ্বকাপ থেকে রাশিয়া, পাকিস্তান ও কঙ্গোকে রাজনৈতিক ও প্রশাসনিক অনিয়মের কারণে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। এই নিষেধাজ্ঞার ফলে তিনটি দেশই আগামী বিশ্বকাপে অংশ নিতে পারবে না। ফিফা জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবলের নিরপেক্ষতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের আসরে প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলোকে ১৬টি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে ৩টি করে দল রাখা হবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল নকআউট পর্বে উন্নীত হবে। পাকিস্তানেরবিস্তারিত…
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪
শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫৪ জনে। আহত হয়েছে কমপক্ষে ৪৮৫০ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ২২০ জন। শনিবার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে মিয়ানমার সফররত জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় মানবিক ও সাম্প্রদায়িক দলগুলোর ভূমিকার প্রশংসা করেছেন। খবর রয়টার্সের। আমরাপুরায় শক্তিশালী ভূমিকম্পের পর খাবার ও ত্রাণ সামগ্রীর অভাব তীব্র আকার ধারণ করেছে। সামান্য কিছু খাবারের জন্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সামরিক সরকারের নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং একটি বিরল বিদেশ সফর শেষে রাজধানীবিস্তারিত…
সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট
সাভারে ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায়। আটক দুজন হলেন, বাসের চালক রজব আলী (৩০) ও সহকারী এমদাদুল হক (৪০)। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বাসটি কর্ণপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময়বিস্তারিত…
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্ধুপ্রাই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা দুই দিনের থাইল্যান্ড সফরেবিস্তারিত…
ম্যান সিটি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন ডি ব্রুইনা
চলতি মৌসুম শেষে ম্যানচেষ্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে কেভিন ডি ব্রুইনার। গুঞ্জন ছিল, ইতিহাদ ছাড়তে পারেন বেলজিয়ান ফরোয়ার্ড। তাকে নিয়ে ক্লাবটির তরফেও তেমন আগ্রহ ছিল না। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ম্যান সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের এই মিডফিল্ডার। বিবৃতিতে ডি ব্রুইনা লিখেছেন, ‘শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কি কথা বলতে চাই। আমি সরাসরি জানিয়ে দিচ্ছি, কয়েকটা মাস শেষে ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ হতে যাচ্ছে।’ ২০১৫ সালে ওলফসবার্গ ছেড়ে ২৪ বছর বয়সে ম্যান সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। গত ১০ বছরে সিটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ,বিস্তারিত…
অবশেষে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার
এর আগে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে বেশ কয়েকবার। তবে এবার আসলেই বিয়ে করলেন ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। খবরটি সংবাদ মাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন শামীম। তিনি বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে হয়েছে। পাত্রী মিডিয়ার কেউ না। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে নারাজ এই অভিনেতা। শুধু জানালেন, সময় নিয়ে বিস্তারিত বলবেন। নতুন জীবনের জন্য চাইলেন দোয়া। এর আগে একাধিকবার বিয়ের গুঞ্জন ছড়ালে শামীম জানিয়েছিলেন পর্দায় বিয়ে করেছেন, বাস্তবে নয়। এবার জীবনেরবিস্তারিত…
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল পদচ্যুত
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার এই রায় দেয় আদালত, যার ফলে দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে। এই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি মুন হিউং-বে জানান, প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সংবিধানে নির্ধারিত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং তার পদক্ষেপ ছিল গণতন্ত্রের প্রতি গুরুতর আঘাত। তিনি বলেন, ইউন জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন এবং সামরিক আইন জারি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। মুন হিউং-বে আরও জানান, এই রায়ের পক্ষে আটজনবিস্তারিত…
ইসরায়েলের উন্মত্ততা, আশ্রয় কেন্দ্রে হামলায় ২৯ নিহত, আহত শতাধিক
ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটির তুফ্ফাতে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (৩ এপ্রিল) আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে চারটি মিসাইল ছুড়েছে দখলদাররা। এতে অন্তত ২৯ জন নিহত ও শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। শুধুমাত্র একটি আশ্রয়কেন্দ্রে ২৯ জনসহ আজ একদিনে ১০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজার জরুরি উদ্ধারকারী সংস্থার এক মুখপাত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, ইসরায়েলের এই গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসতে হবে। যেন তারা আর কোনো নারী, শিশু এবং বৃদ্ধকে হত্যা করতে না পারে। তিনি বলেন, “এটি শুধুমাত্রই একটি গণহত্যা নয়। এটি ইসরায়েলের উন্মত্ততা। তারা আশ্রয়কেন্দ্রে থাকাবিস্তারিত…
মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার
স্মরণকালের বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি ও বেঁচে যাওয়া লোকজনের বাঁচার মরিয়া চেষ্টার মাঝে মিয়ানমারে সাময়িক যুদ্ধিবিরতির ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে দেশজুড়ে বিদ্রোহীদের সঙ্গে জান্তার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার তথ্য জানানো হয়েছে। এএফপি বলেছে, গত শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প মিয়ানমারজুড়ে হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষ নিহত ও হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দেশটির সামরিক সরকার বলেছে,বিস্তারিত…
