Quick News

 

ফিলিস্তিনি সংকটের সমাধান ছাড়া শান্তি অসম্ভব: সিসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর এবং অবিলম্বে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার রাজধানী কায়রোতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিও জানিয়েছেন তিনি। আল-সিসি বলেছেন, ‘‘আমরা এই বিষয়েও ঐকমত্য হয়েছি যে, ফিলিস্তিনিদের নিজ জন্মভূমি থেকে জোর করে স্থানান্তরিত করার জন্য যে কোনও আহ্বান অগ্রহণযোগ্য।’’ মিসরে গাজা পুনর্নির্মাণবিষয়ক একটি সম্মেলন আয়োজন করা নিয়েও উভয় নেতা আলোচনা করেছেন বলে জানিয়েছেন সিসি।বিস্তারিত…


দাজ্জালের প্রভাবমুক্ত থাকবে যে ৪ মসজিদ

দাজ্জালের আগমন কেয়ামতের অন্যতম আলামত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। অলৌকিক বিষয় দেখিয়ে সে মানুষের ঈমান হরণ করতে চাইবে। সে নিজেকে প্রভু দাবী করবে। দাজ্জাল তার দাবীর পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে, যে সম্পর্কে নবী (স.) সতর্ক করেছেন। ‘সে মানুষকে বলবে, আমি যদি তোমার মৃত পিতা-মাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে অবশ্যই মানব। এ সুযোগে শয়তান তার পিতা-মাতার আকৃতি ধরে বলবে, হে সন্তান! তুমি তার অনুসরণ কর। সে তোমার প্রতিপালক।’ (সহিহ জামে আস সগির: ৭৭৫২) কিন্তু মুমিন বান্দারা তারবিস্তারিত…


আবার আবাবিল পাখি প্রয়োজন: ওমর সানী

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে ঢালিউড অভিনেতা ওমর সানিকে। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন অভিনেতা। আজ সোমবার নিজের ফেসবুকে সানী লিখেছেন, হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এদিকে গাজাবাসী নিয়ে ওমর সানীর পোস্ট মনে ধরেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তা। এর আগে গাজাবাসীদের নিয়ে সংগীতশিল্পী আসিফবিস্তারিত…


এপ্রিল মাসে বাজারে আসছে এসব মডেলের স্মার্টফোন

চলতি এপ্রিল মাসে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। একই কোম্পানি লঞ্চ করছে একের বেশি ফোন। একই দিনেও একটার বেশি ফোন লঞ্চের কথা রয়েছে। দেখে নিন তালিকা। এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো সিরিজের ফোন। লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৮০এক্স ফোন। এটি একটি ৫জি মডেল হতে চলেছে। আগামী ৯ এপ্রিল রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। এই ফোনে থাকতে চলেছে ৬০০০ এমএএইচের ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ২ দিন পর্যন্ত চালু থাকবে ফোন। রিয়েলমি নারজো সিরিজের আরও একটি ফোন ৯ এপ্রিলই ভারতে লঞ্চ হতে চলেছে।বিস্তারিত…


গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বৈশ্বিক ধর্মঘটের ডাক

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। রোববার (৬ এপ্রিল) ওয়াফা নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। গাজার ভয়াবহ দৃশ্য ও নিহতের প্রকৃত সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে যুদ্ধের অবসানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা একত্রিত করার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েলি অপরাধ ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও ট্রাম্প প্রশাসনের অধীনে বাকস্বাধীনতার ওপরবিস্তারিত…


২৬ ম্যাচ পর হারের স্বাদ পেল লিভারপুল

প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচের অপরাজিত যাত্রা থামল লিভারপুলের। রবিবার বিকেলে ক্র্যাভেন কটেজে ফুলহ্যামের কাছে ৩-২ গোলে হেরে গেছে আর্নে স্লটের শিষ্যরা। ম্যাচটা যেন দুই অর্ধের দুই গল্প বলল, একটিতে স্বপ্ন, অন্যটিতে বাস্তবতা। খেলার শুরুতে অবশ্য দারুণ এক মুহূর্ত এনে দিয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ২৫ গজ দূর থেকে তার দুর্দান্ত এক শটে এগিয়ে যায় লিভারপুল। গ্যালারিতে তখন উচ্ছ্বাস, কিন্তু সে উচ্ছ্বাস খুব বেশি সময় টেকেনি। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে খেলার মোড় ঘুরিয়ে দেয় ফুলহ্যাম। প্রথমে আন্দ্রেয়াস পেরেইরার ক্রস থেকে বল পড়ে যায় রায়ান সেসিনিয়নের সামনে। প্রথম ছোঁয়ায় বলবিস্তারিত…


শাওমি সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আনছে

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন নিয়ে শিগগিরই বাজারে হাজির হচ্ছে। যার মডেল শাওমি সিভি ৫ প্রো। এই ফোনটি গত কয়েক মাস ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফোনটি ইতিমধ্যে চীনের থ্রিসি সার্টিফিকেশন পেয়ে গিয়েছে। থ্রিসি লিস্টিং অনুসারে, ফোনটির মডেল নম্বর 25067PYE3C এবং এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও লিস্টিংয়ে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে যে, শাওমির সিভি ৫ প্রোতে SM8735 মডেল কোডযুক্ত প্রসেসর থাকবে, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এস ৪ হতে পারে। এছাড়া, ফোনটিতে অ্যাড্রিনো ৮২৫ জিপিইউ দেওয়ার সম্ভাবনাবিস্তারিত…


ইরান-ইউরেশিয়ার বাণিজ্য বেড়েছে দ্বিগুণ

ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) উপদেষ্টা মিরহাদি সাইয়েদি জানিয়েছেন, ইরান এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ ২ দশমিক ২ গুণ বেড়েছে। তিনি বলেন, ইরান এবং ইএইইউর সদস্য দেশগুলো পরিবহন করিডোরগুলি সহজতর করার বিষয়ে ক্রমাগত আলোচনা করছে। ইরান এবং ইএইইউর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) অবকাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, ইউরেশিয়ার সাথে বাণিজ্য বিকাশে অবকাঠামো শক্তিশালী করতে সরকারের দৃঢ় সংকল্প অপরিহার্য। ইরান এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে বাণিজ্য অবকাঠামোর উন্নতির কথা উল্লেখ করে সাইয়েদি উল্লেখ করে আরো জানান, ইরান এবং ইউনিয়নের সদস্য দেশগুলিবিস্তারিত…


শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে খবর আসে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


রায়গঞ্জে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় অটোভ্যানের আরও ৫ যাত্রী আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ভুইয়াগাতী পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উল্লাপাড়া উপজেলার ডেফলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২) ও সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার সাহা (৫৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, মুরগীবাহী ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাবার পথে পল্লী বিদ্যুতের সামনে পৌঁছলে ভুইয়াগাতী থেকে ঘুরকাগামী যাত্রীবাহী অটোভ্যানটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু মেরাজুলবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!