চুলের যত্নে তেল খাবেন না মাথায় দেবেন?

চুলের খাদ্য তেল-এ কথাটি মা-নানীদের মুখে কমবেশি আমরা সবাই শুনেছি। তবে ইদানীং চুলে তেল মাখার চেয়ে ডায়েটে স্বাস্থ্যকর তেল খাওয়ার পরামর্শ দিচ্ছেন অনেক পুষ্টিবিদরা। চুলের পুষ্টি যোগানোর এই ধারণা ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এর সত্যতা নিয়েও অনেকের মনে জাগছে নানা প্রশ্ন। চলুন জেনে নিই এটি সত্য নাকি মিথ –

বিজ্ঞান কী বলে?

চুলের খাদ্য তেল, এ বিষয়টি পুরোপুরি সত্য এবং বৈজ্ঞানিক বলে দাবি করেন চিকিৎসা বিজ্ঞান ও পুষ্টিবিদদরা। তবে তাদের দাবি, চুলে বাহ্যিকভাবে তেল মালিশের চেয়ে তেল খাওয়ায় উপকার বেশি। আমেরিকার বিখ্যাত চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান মায়ো ক্লিনিকের বিশেষজ্ঞরা বলেন, চুলের স্বাস্থ্য মূলত শরীরের অভ্যন্তরীণ পুষ্টির ওপর নির্ভর করে। আমাদের চুল ‘কেরাটিন’ নামক প্রোটিন দিয়ে তৈরি। আর চুলের ফলিকলগুলো সরাসরি শরীরের অভ্যন্তরীণ রক্ত সঞ্চালন থেকে খাদ্য গ্রহণ করে থাকে।

তাই চুলের বাহ্যিক যত্নের চেয়ে খাদ্যতালিকায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন-ই সমৃদ্ধ প্রাকৃতিক তেল রাখার পরামর্শ দেন তারা। কেননা, এসব উপাদান সবচেয়ে কার্যকর উপায়ে চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায়।

চুলের যত্নে ওমেগা-৩ ও স্বাস্থ্যকর ফ্যাট

গবেষণায় দেখা গেছে, মাথার ত্বকের শুষ্কতা দূর করে প্রাকৃতিকভাবে চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এর সেরা উৎস হলো তিসির বীজ বা ফ্ল্যাক্সসিড। এই বীজ চিবিয়ে খেলে বা এর তৈরি জেল চুলে ব্যবহারে চুলের ফলিকল শক্তিশালী হয়, চুল পড়া দ্রুত কমে এবং নতুন চুল গজায়।

হার্ভার্ড ও মায়ো ক্লিনিকের পরামর্শ

হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ এবং মায়ো ক্লিনিকের ডায়েটেশিয়ানদের মতে, সালাদ কিংবা রান্নায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কাঠবাদামের তেল বা আখরোটের তেল ব্যবহার করলে তা শরীরের প্রদাহ কমায়। এছাড়া, এই তেল চুলের ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের আগা ফাটা ও ভেঙে যাওয়া রোধ করে। চুলকে করে তোলে রেশমের মতো মসৃণ।

তাই, চুলের যেকোনো সমস্যার স্থায়ী সমাধান পেতে শুধু বাহ্যিকভাবে দামি পণ্য ব্যবহারই যথেষ্ট নয়। চুলের স্বাস্থ্য ভালো রাখতে এতে ভেতর থেকে সঠিক পুষ্টি যোগানোর ব্যবস্থা করতে হবে। আর এটি সম্ভব প্রতিদিনের ডায়েটে পরিমিত ওমেগা-৩ সমৃদ্ধ প্রাকৃতিক তেল রাখার মাধ্যমে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • গাছের জন্য মাটির টব কেন বেছে নেবেন?
  • গরু নাকি মহিষের ঘি, কোনটি বেশি স্বাস্থ্যকর
  • মেদ ঝরাবে ভেষজ চা
  • দাঁড়িয়ে পানি পান করলে কি সত্যিই শরীরের ক্ষতি হয়?
  • খালি পেটে জিরা ভেজানো পানি পান করলে কি হয়?
  • ক্যান্সার ধরা পড়ার পর মানসিক শক্তি ফেরাতে কী করবেন
  • আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?
  • Copy link
    URL has been copied successfully!