‘সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন দেওয়া হচ্ছে’
নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি শ্রমিক ও মালিকদের আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত। কিন্তু এ নিয়ে সহিংস আন্দোলনের কোনো কারণ ছিল না। আন্দোলনে মুখোশধারী ব্যক্তিরা ঢুকে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের কাছে থাকা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে, যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়।
তিনি বলেন, রপ্তানি বাণিজ্য ও গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। এসব কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে। আজও যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। সহিংসতা আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে জয়ী
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।বিস্তারিত…
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিবিস্তারিত…
