ভারতে পাচারের সময় সীমান্তে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জেলার বাঘা উপজেলার কাকরামারি এলাকার নিকটস্থ আম বাগান থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি রাজশাহীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে যাতে অবৈধ চোরাচালানি মালামাল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকস অভিযানিক দল জানতে পারে যে, কাকরামারি সীমান্ত এলাকা দিয়ে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচার করা হবে।
এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) চৌকস অভিযানিক দল রাজশাহী জেলার বাঘা থানাধীন কাকরামারি এলাকার নিকটস্থ আম বাগানে এ্যাম্বুস করে থাকে। দীর্ঘসময় অ্যাম্বুসে থাকার পর বিজিবির অভিযানিক দল দেখতে পায় যে, চার/পাঁচ জন লোক বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ হতে ভারতের দিকে যাচ্ছে। বিজিবির অভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির অভিযানিক দলটি ওই বস্তা খুললে তার মধ্য হতে একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি রাজশাহীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, আটককৃত দুর্লভ কষ্টি পাথরের মূর্তির বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ৯ লাখবিস্তারিত…
রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
রংপুরে পূর্ব বিরোধের জেরে রাকিব হাসান (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারবিস্তারিত…
