প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরাও
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী ও গোপনীয়তার শপথ নিলেন তারেক রহমান। মঙ্গলবার বিকাল ৪টা ১২ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথের পর বৈঠকে বসেন তারা।
সম্পর্কিত সংবাদ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকেবিস্তারিত…
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনের আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রীবিস্তারিত…
