৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চল আঘাত হেনেছে ৫.৬ মাত্রার ভূমিকম্প। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ভূপৃষ্ঠের ১২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, সোয়াত এবং চিত্রালেও এই কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সীমান্তে থেকে আফগানিস্তানের ১০ কিলোমিটারেরও কম দূরত্বে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

গত সপ্তাহেও পাকিস্তানের পাঞ্জাবে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পিএমডির তথ্যমতে গত শনিবার সন্ধ্যা ৭:৫৪ মিনিটে ভূমিকম্পটি লায়া শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল। তবে সেই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: ডন

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!