নাশকতার আশঙ্কা, আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি

সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় আগস্ট মাস জুড়ে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, আগস্ট মাস ঘিরে নানারকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও সেসব উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে।

সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পুলিশ পেয়েছে বলেও জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে সরাসরি কোনো হুমকি নেই। তবে কিছু রাজনৈতিক নেতার ঢাকায় একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে। সেসব জায়গায় নজর রাখা হচ্ছে, বলেন মাসুদ আলম।

আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোকেও নজরদারির আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • জাতীয় সংসদে ১২টি বিল পাস
  • রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • ৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
  • সারাদেশে চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
  • শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর
  • আজ পবিত্র শবে কদর
  • একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!