মারা গেলেন ২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্স

সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।

২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন ১৫ বছর বয়সী প্রিন্স আল-ওয়ালিদ। এতে তার মস্তিষ্কে গুরুতর আঘাত পায় ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তিনি তখন লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন।

দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন আল-ওয়ালিদ। এ কারণে ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামেও পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য।

পাঁচ বছর আগে আল-ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।

প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন, রোববার বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

গালফ নিউজ জানায়, সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধৈর্য, বিশ্বাস ও মা-বাবার অনন্য ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আল-ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করছেন। সূত্র: সৌদি গ্যাজেট

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • Copy link
    URL has been copied successfully!