জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির সময়সীমা বাড়ল

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা আগামী ১০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছেন, তাদের অবশ্যই ৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হিসেবে বিবেচিত হয়ে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল হবে।

ভর্তি কার্যক্রম অনুযায়ী, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি ফরম পূরণের পাশাপাশি ৮৩৫ টাকা রেজিস্ট্রেশন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অথবা সরাসরি কলেজে জমা দিতে পারবেন। এ অর্থ জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই।

এরপর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চিত করবে, যার শেষ সময় ১৪ জুলাই।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষকে প্রতিটি শিক্ষার্থীর ফরমে প্রদর্শিত তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে ভর্তি নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থীর তথ্য বা ছবির মধ্যে অসামঞ্জস্য পরিলক্ষিত হলে তা নিশ্চিত না করে সংশ্লিষ্ট ডিন বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ (প্রতি শিক্ষার্থী ৮৩৫ টাকা) সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ১৫ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। এজন্য কলেজ কর্তৃপক্ষকে পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত হিসাব নম্বরে টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০ জুলাই থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট থেকে জানা যাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
  • জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • Copy link
    URL has been copied successfully!