হোয়াটসঅ্যাপে আসছে ডেডিকেটেড এআই ফিচার

পৃথিবী জুড়ে যখন এআই ভিডিওর রমরমা তখন এগিয়ে এসেছে মেটার অধীন হোয়াটসঅ্যাপও। নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ব্যবহারকারীরা শিগগিরই একটি ডেডিকেটেড এআই ট্যাব পেতে চলেছেন। যা নতুন এআই চ্যাটবট তৈরিতে সহায়তা করবে। যদিও জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি মেটা এআইয়ের ব্যবহারকে আরও উন্নত করার চেষ্টা করেই চলেছে। ব্যবহারকারীর প্রদান করা কন্টেন্টের সঙ্গে এটিকে ইন্টারঅ্যাক্ট করতেও সাহায্য করবে।

অনেকেই ইতিমধ্যে গ্রুক, জেমিনি এআই-য়ের সঙ্গে লাইভ স্ক্রিন ব্যবহার করে এবং এমনকি পেইড ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির মাধ্যমে এই কাজটি দেখেছি। মেটা এআইয়ের মাধ্যমে বিনামূল্যে এই ক্ষমতা প্রদান করছে হোয়াটসঅ্যাপ। আর আনুষ্ঠানিক ভাবে চালু হলে এটি আরও ব্যাপক ভাবে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।

ছবি এবং ডকুমেন্ট ভাগ করে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের এই ফিচারটি পরীক্ষা-নিরীক্ষা করছে। একটি ছবি ফরওয়ার্ড করে ব্যবহারকারী মেটা এআই-এর সঙ্গে একটি প্রম্পট শেয়ার করতে পারেন। সেই সঙ্গে ‘এই ছবিটি কি আসল, না কি ছবিতে কী আছে, তা বর্ণনা করতে পারেন? – এই ধরনের কনটেক্সটেরও সন্ধান করতে পারেন।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের রিচ এবং অ্যাক্সেস বাড়াতে চাইছে মেটা এআই। আপডেট স্ক্রিনশটসহ টিপস্টার থেকে আসা একটি নোটে বলা হয়েছে যে, আপনি এখন প্রশ্ন জিজ্ঞাসা করতে বা সাহায্য পেতে মেটা এআই-তে মেসেজ এবং ছবি ফরওয়ার্ড করতে পারবেন।

তা সত্ত্বেও মেটা কেবল সেই বার্তাগুলোই পড়তে পারে, যা ব্যবহারকারীরা মেটার সঙ্গে শেয়ার করে নেন। যা মেসেজের মূল অংশের সঙ্গে শর্তাবলীতেও উল্লেখ করা হয়েছে যে, মেটা এআই-তে প্রেরিত বার্তাগুলো এর সিস্টেম উন্নত করার জন্য ব্যবহার করা যেতে পারে। একটি সীমিত গ্রুপের সঙ্গে ফিচারটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কিন্তু আগামী কয়েক মাসে সংস্থা থেকে আমরা কিছু আপডেট আশা করতে পারি।

ব্যবহারকারীরা কীভাবে এই ফিচারটিকে দেখছেন, সেই পরিস্থিতির উপরেও প্রভাব ফেলে এই পরিস্থিতি। মেসেজিং অ্যাপে এআই টুলের ওপর ভরসা করা উচিত কি না, তা দুবার ভাবতে সহায়তা করবে। যেরকম আগেই বলা হয়েছিল যে, হোয়াটসঅ্যাপ খুব শিগগিরই একটি ট্যাব পেতে চলেছে। যা ব্যবহারকারীকে একটি নতুন এআই চ্যাটবট নির্মাণ করতে সহায়তা করবে। আর এটার জন্য কোডিং জানার প্রয়োজন হবে না। ব্যবহারকারী যে এআই চ্যাটবটটি তৈরি করবেন, সেটি তাঁর কনভার্সেশন পার্টনার হয়ে উঠতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
  • ইউটিউব ব্যবহারে ১০টি গোপন কৌশল
  • ল্যাাপটপ এই নিয়মে চালালে দীর্ঘদিন ভালো থাকবে
  • ভারতের ১ নম্বর রফতানি পণ্য এখন আইফোন
  • ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ‘৪০৪ এরর’ কেন দেখায়? সমাধান জানুন
  • যেসব ভুলে ফেসবুক মনিটাইজেশন হারাতে পারেন
  • ৭০০০ এমএএইচ ব্যাটারির ৫জি ফোন এনেছে রিয়েলমি
  • সুজুকি ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে
  • Copy link
    URL has been copied successfully!