ঢাকায় ফের শুরু অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম

বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ হলো। এখন থেকে ঢাকায় বসেই অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসার আবেদন জমা দেওয়া যাবে। ফলে ভিসা কার্যক্রমের জন্য বাংলাদেশিদের আর ভারতে যাওয়ার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই তথ্য জানান। ঢাকায় ভিসা কার্যক্রম শুরু করায় প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

এ সময় হাইকমিশনার সুসান রাইল অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

ড. ইউনূস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে অস্ট্রেলিয়ান হাইকমিশনারকে অনুরোধ করেন।

বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি বাস করছেন এবং প্রায় ১৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন।

সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রচেষ্টা, নির্বাচনী প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
  • চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ঢাকা কল্যাণ পরিষদের নির্বাচন নিয়ে লঙ্কাকাণ্ড
  • দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
  • জাতীয় সংসদে ১২টি বিল পাস
  • রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • ৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!