ঢাকা দক্ষিণ সিটিতে ১ লাখ ৬৬ হাজার পশু কোরবানি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিন দিনে মোট এক লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। এই সময়ে ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৯ জুন) রাজধানীর ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শাহজাহান মিয়া বলেন, ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য অপসারণে আমরা একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করেছি। ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে এটি বাস্তবায়ন করা হয়।
তিনি বলেন, আজ দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত আমরা প্রায় ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। এই ব্যবস্থাপনায় ১২ হাজার ৮৫৩ জন কর্মী কাজ করেছেন এবং ২০৭৯টি যানবাহন ব্যবহার করা হয়েছে। যন্ত্রচালিত ইকুইপমেন্ট ছিল ৩৪৪টি, যেগুলো এই কাজে নিয়োজিত ছিল।
তিনি আরও বলেন, আমাদের দক্ষিণ সিটিতে ৮টি হাট ছিল। সেই হাটগুলোর বর্জ্য অপসারণ করা হয়েছে। হাটগুলোতে কিছু বাঁশ এখনও থাকতে পারে। যারা হাটগুলো ইজারা নিয়েছিলেন, তারা যাদের দিয়ে এগুলো সরিয়েছেন, তারা শিগগিরই তা নিয়ে যাবেন। এসব বাঁশ আমরা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করেছি।
প্রশাসক বলেন, আজ দুপুর পর্যন্ত গণনায় দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটিতে মোট কোরবানি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু। হাটগুলো মনিটরিংয়ের জন্য আমাদের বিশেষ টিম কাজ করেছে। স্বেচ্ছাসেবক, মোবাইল টিম, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই এতে অংশ নিয়েছে। মোবাইল টিম ১১টি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ৮টি হাটে ৪০০ জন আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। এছাড়া কন্ট্রোল রুম, পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম এবং ভেটেরিনারি সার্জন টিমও সক্রিয় ছিল।
শাহজাহান মিয়া বলেন, সব মিলিয়ে আজ বিকেল ৪টায় বিশেষ বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। এরপর থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলবে।
সম্পর্কিত সংবাদ
তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
ক্ষুদে শিক্ষার্থীদের ‘আগামী দিনের ভবিষ্যৎ’ হিসেবে অভিহিত করে তাদের পড়াশুনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়েবিস্তারিত…
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
ঢাকার উপর চাপ কমাতে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক (বেসিক) সুবিধাগুলোকে দেশের সব অংশেই পর্যায়ক্রমিকভাবেবিস্তারিত…
