জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন পাঁচ দেশ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত হয়েছে বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে এ পাঁচটি দেশ যুক্ত হবে।

নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি আইনি বাধ্যগত যেমন— নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো সিদ্ধান্ত নিতে পারে। সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। যারমধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো স্থলাভিষিক্ত হবে আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার।

ভৌগলিক প্রতিনিধিত্ব নিশ্চিতে এই আসনগুলো আঞ্চলিক গ্রুপের জন্য বরাদ্দ থাকে। তবুও সদস্যপ্রার্থী দেশ তাদের গ্রুপে অপ্রতিদ্বন্দ্বী থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়।

নতুন নির্বাচিত হওয়া বাহরাইন সাধারণ পরিষদে ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোককে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে। সূত্র: রয়টার্স

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • Copy link
    URL has been copied successfully!