স্মার্টফোন ভিজলে দ্রুত শুকানোর উপায়
বর্ষাকালে বা অসাবধানতাবশত স্মার্টফোন ভিজে যাওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। অনেকেই জানেন না, এমন পরিস্থিতিতে ঠিক কী করতে হবে। সময়মতো সঠিক ব্যবস্থা নিলে ফোনটি অনেক ক্ষেত্রেই রক্ষা করা সম্ভব। চলুন জেনে নিই, কীভাবে দ্রুত ও নিরাপদভাবে ভেজা ফোন শুকিয়ে নিতে পারেন।
তাৎক্ষণিক করণীয়-
স্মার্টফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গে ফোনটি বন্ধ করে দিন। এরপর কভার, সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে ফেলুন এবং ফোনটি মুছে নিন শুকনা কাপড়ে।
মুছে ফেলুন এবং বাতাস চলতে দিন-
চার্জিং পোর্ট, স্পিকার, বাটন ও হেডফোন জ্যাক— এই অংশগুলো ভালোভাবে মুছে ফেলুন এবং ফোনের মধ্যে বাতাস চলাচল নিশ্চিত করুন।
চাল বা সিলিকা জেলে রাখুন-
ফোনটিকে একটি পাতলা কাপড়ে মুড়িয়ে চাল ভর্তি পাত্রে বা সিলিকা জেলের মধ্যে রেখে দিন অন্তত ২৪ ঘণ্টা। এটি ফোনের ভেতরের আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে।
যা করা যাবে না-
হেয়ার ড্রায়ার, মাইক্রোওয়েভ বা রোদে ফোন শুকানো বিপজ্জনক। এতে ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
পরীক্ষা ও প্রয়োজনে সাহায্য নিন-
২৪ ঘণ্টা পর ফোন চালু করে দেখুন। চার্জিং বা স্ক্রিনে সমস্যা থাকলে দেরি না করে সার্ভিস সেন্টারে যান।
সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে ভেজা ফোনও পুনরায় সচল করা সম্ভব। তবে সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা।
সম্পর্কিত সংবাদ
ঈদ আনন্দ বাড়াতে ভিভো ওয়াই৩১ডি মডেলের ফোন আনল
বাংলাদেশে রমজানের সন্ধ্যাগুলো এখন মুখরিত। ইফতারের পর সবাই একত্রিত হওয়া থেকে গভীর রাত পর্যন্ত সোশ্যালবিস্তারিত…
৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান (আইকু) iQOO ভারতের বাজারে তাদের নতুন শক্তিশালী স্মার্টফোন iQOO Z11x লঞ্চ করেছে।বিস্তারিত…
