মিসরে গাজা সম্মেলনে যাচ্ছেন না নেতানিয়াহু, যোগ দেবেন মাহমুদ আব্বাস

গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নিচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আজ সোমবার মিসরের শারম আল-শেখে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎর্স, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এছাড়াও উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইহুদিদের ছুটির দিন ‘সুক্কটের’ কাছাকাছি হওয়ায়, শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারবেন না নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজা সম্মেলনে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু ছুটির শুরুর কাছাকাছি সময়ে অনুষ্ঠানটি হওয়ায় তিনি এতে যোগ দিতে পারবেন না।’

এর আগে সোমবার সকালে হোয়াইট হাউস এবং মিসরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, নেতানিয়াহু সম্মেলনে অংশ নেবেন।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় জানিয়েছে, গাজার যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার উদ্দেশ্যে তিনি এই সম্মেলনে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। মিসরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা।
সূত্র: আলজাজিরা, বিবিসি

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
  • ২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের
  • বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • অবশেষে চোখের চিকিৎসা পেলেন ইমরান খান
  • ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী
  • সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ইরান
  • ৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
  • Copy link
    URL has been copied successfully!