Tuesday, August 25th, 2026

 

সিলেটে ২২ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

সিলেটের বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জকিগঞ্জ উপজেলার আমলসীদ গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফেবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!