সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দল হেরে যাওয়ায় সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। হাফিজুর রহমান লালটু সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।
হাফিজুর রহমান লাল্টুর নিকট আত্মীয় শেখ জাকির হোসেন জানান, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল খেলায় লাল্টু আর্জেন্টিনার সমর্থক ছিলেন। আর্জেন্টিনার প্রতিটি খেলা তিনি কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। প্রতিবারের মতো সোমবার ভোররাতে কদমতলা এলাকায় বড় পর্দায় তিনি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখেন। এর আগে সেখানে রান্না করে তারা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেন। খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মন খারাপ করে তিনি বাড়ি চলে যান। এর কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
সম্পর্কিত সংবাদ
স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
মোমিনুর রহমান সবুজ: সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহু অনিয়ম-দুর্নীতিরবিস্তারিত…
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।বিস্তারিত…
