Monday, December 8th, 2025
সুন্দরবনে অস্ত্র ও হরিণের মাংসসহ শিকারি আটক
সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ, রোববার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থাবিস্তারিত…
ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে, নেতাকর্মীদের তারেক
নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপির মধ্যে চরম অন্তঃকোন্দল দেখা দিয়েছে। সে দিকে ইঙ্গিত করে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনে কঠিন যুদ্ধ উল্লেখ করে বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন তিনি। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। মনোনয় নিয়ে বিরোধের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, মুখ্য ধানের শীষ,বিস্তারিত…
যশোরে আওয়ামী মহিলালীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
যশোর ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশের একটি দল সোমবার যশোর শহরের পালবাড়ি-গাজিরঘাট রোড এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আলোচিত আওয়ামী মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করে। তার পিতার নাম সোহরাব আলী খান। মহুয়া গত বছরের ৪ আগস্ট যশোরে বিএনপির কার্যালয়ে সংগঠিত হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার আসামি ছিলেন। ডিবির বিশেষ অভিযানে তার সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার পর তাকে আটক করা হয়। সোমবার সন্ধ্যার পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁঞা। তিনি জানান, তদন্তে পুরনোবিস্তারিত…
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে, ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে। সংস্থাটি বলেছে, জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হোক্কাইডো অঞ্চল। এতে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটারবিস্তারিত…
