নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে গোসল করতে গিয়ে ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে নিখোঁজ সীমা খানম (১৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা চর ইচাখালি থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করা হয়।

উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ শাহ আলম বলেন, সীমা ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানি নুরজাহান বেগমের বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যরা জানান, সীমা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত রোববার (১০ এপ্রিল) বিকালে সীমা তার নানির সঙ্গে এলাকার মধুমতি নদীতে গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় সীমা। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরের দিন সোমবার (১১ মে) দিনব্যাপি ডুবুরি দল অভিযান চালিয়েও সীমার সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করেন।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করলেও নিখোঁজ সীমার সন্ধান মেলেনি পরে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা চরে কিশোরীর মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত হোসেন বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
  • নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
  • গাজীপুরে রেললাইন থেকে ২ জনের মরদেহ উদ্ধার
  • রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ শ্রমিকের
  • পাবনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
  • সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
  • ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
  • লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!