নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এছাড়াও দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে আরেকজন নিহত হয়েছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে আরও একজন নিহত হয়।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হয়।
সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শেখ মোহাম্মদ ইলিয়াস(৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জনবিস্তারিত…
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দল হেরে যাওয়ায় সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫)বিস্তারিত…
