হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে এখনই চালু করুন এই ৩টি সেটিংস

ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি এবং ব্যাংকের তথ্যসহ নানা ধরনের গোপন বিষয় এখন আমরা নিয়মিত আদান-প্রদান করি হোয়াটসঅ্যাপে। প্ল্যাটফর্মটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও নিজের অ্যাকাউন্ট ও তথ্য আরও বেশি সুরক্ষিত রাখতে কয়েকটি কার্যকর প্রাইভেসি সেটিংস বা ফিচার চালু করে রাখা অত্যন্ত জরুরি।

হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে আপনার অ্যাকাউন্টে অবিলম্বে চালু করতে পারেন চ্যাট লক ফিচারটি। অনেক সময় বন্ধু বা পরিবারের সদস্যদের হাতে ফোন চলে গেলে ব্যক্তিগত চ্যাট যাতে অন্য কেউ দেখতে না পারেন, সেজন্য এই ফিচারটি দারুণ কার্যকর। এটি চালু করতে যে চ্যাটটি লক করতে চান সেটি খুলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল বা চ্যাট ইনফোতে গিয়ে চ্যাট লক অপশনটি নির্বাচন করতে হবে। এর ফলে নির্দিষ্ট চ্যাটটি আলাদা একটি সুরক্ষিত ফোল্ডারে চলে যাবে এবং সাধারণ চ্যাট তালিকায় তা সহজে দৃশ্যমান হবে না।

অ্যাকাউন্টের সার্বিক নিরাপত্তা জোরদার করতে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করা অত্যন্ত জরুরি। এই ফিচারটি সক্রিয় থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যাচাইয়ের সময় অতিরিক্ত একটি ছয় সংখ্যার পিন কোডের প্রয়োজন হয়। এটি চালু করতে সেটিংস থেকে অ্যাকাউন্ট এবং সেখান থেকে টু-স্টেপ ভেরিফিকেশনে যেতে হবে। পিন নম্বরটি এমনভাবে নির্বাচন করা উচিত যা অন্য কেউ সহজে অনুমান করতে না পারে।

শুধু ফোনের চ্যাট নয়, গুগেল ড্রাইভ বা আইক্লাউডে সংরক্ষিত চ্যাট ব্যাকআপের নিরাপত্তার দিকেও সমান নজর দেওয়া প্রয়োজন। হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ চালু করলে ক্লাউডে থাকা ব্যাকআপ ফাইলগুলো অতিরিক্ত সুরক্ষা পায়। এটি সক্রিয় করতে সেটিংস থেকে চ্যাটস, এরপর চ্যাট ব্যাকআপ এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ অপশনে যেতে হবে। পরবর্তীতে একটি শক্তিশালী পাসওয়ার্ড অথবা চৌষট্টি সংখ্যার এনক্রিপশন কি সেট করে নিতে হবে।

এর পাশাপাশি ফোনে শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার করা, নিয়মিত অ্যাপ আপডেট রাখা এবং সময়মতো প্রাইভেসি চেকআপ করে নেওয়া উচিত।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
  • ঈদ আনন্দ বাড়াতে ভিভো ওয়াই৩১ডি মডেলের ফোন আনল
  • ৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স
  • বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
  • ইউটিউব ব্যবহারে ১০টি গোপন কৌশল
  • ল্যাাপটপ এই নিয়মে চালালে দীর্ঘদিন ভালো থাকবে
  • ভারতের ১ নম্বর রফতানি পণ্য এখন আইফোন
  • Copy link
    URL has been copied successfully!