হিটের পর ‘লাপাত্তা’ ইমরান ও কোচরা
জাপানের মিজো স্পোর্টস কমপ্লেক্সে রাতের ঝলমলে আলো। অ্যাথলেটদের পারফরম্যান্সে সেই আলো আরও দ্যুতি ছড়িয়েছে। বাংলাদেশের অ্যাথলেটরা সাধারণত হিটেই বাদ পড়েন। সেখানে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তাই বাংলাদেশ থেকে গেমস কাভার করতে আসা সাংবাদিকদের একটু ব্যস্ততা।
ইমরানের দৌড় শেষ হওয়ার পরপরই কয়েকজন সাংবাদিক মিক্সড জোনে দৌড়ালেন। তবে দেখা মিলল না ইমরানের। বাংলাদেশ কন্টিনজেন্টের প্রেস অ্যাটাচি অ্যাথলেট ,ম্যানেজার ও কোচের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাননি। অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারাও খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়েছেন। কিছুক্ষণ পর বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ জানতে পারেন অ্যাথলেট, ম্যানেজার ও কোচ হোটেলে চলে গেছেন।
অন্য সব গেমসে মিডিয়া সেন্টার থেকে ভেন্যুতে শাটল থাকে। নাগোয়া গেমসে সেই ব্যবস্থা নেই। তাই কয়েকটি ট্রেন বদলে সাংবাদিকরা অ্যাথলেটিক্স কাভার করতে এসে অ্যাথলেটের দেখা পেলেন না। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন দলীয় ম্যানেজারকে বিষয়টি আগেভাগে অবহিত করেনি, আবার ম্যানেজারও অলিম্পিকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেননি, ফলে ভোগান্তিতে পড়েন সাংবাদিকরা।
ইমরান বাংলাদেশের হয়ে গত কয়েক বছর বেশ কয়েকটি গেমস ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। খেলার পর মিক্সড জোনে কিছু সময় দাঁড়াতে হয় এটা তার ভালোই জানা। এশিয়াডে অ্যাথলেটিক্সে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের জন্য ইতিবাচক খবর। এমন মুহূর্তে খেলোয়াড় আড়ালে থাকলেন, খুঁজে মেলেনি কর্মকর্তারও।
পরে অবশ্য হোটেলে ফিরে এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ হয় ইমরানের। এশিয়ান গেমসের মতো আসরে সেমিফাইনালে উঠেও খানিকটা অতৃপ্তি বাংলাদেশের দ্রুততম মানবের কণ্ঠে, ‘এশিয়ান গেমসের মতো আসরে সেমিফাইনালে ওঠা ইতিবাচক। তবে টাইমিং আরও ভালো হওয়া দরকার ছিল। আমি অনুশীলনে যা করেছি, সেটা বাস্তবায়ন করতে পারিনি। স্টার্টিং ও ফিনিশিংয়ে কিছুটা ভুল ছিল।’
আগামীকাল জাপানের স্থানীয় সময় সন্ধ্যায় ১০০ মিটার পুরুষ স্প্রিন্টের সেমিফাইনাল। এ নিয়ে ইমরানুর বলেন, ‘আমি সঠিকভাবে দৌড়ে নিজের টাইমিং ঠিক রাখতে চাই। এটাই আমার লক্ষ্য।’
সম্পর্কিত সংবাদ
হারে এশিয়ান গেমস শুরু বাংলাদেশ হকি দলের
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষদের হকি প্রতিযোগিতায় হার দিয়ে সূচনা করল বাংলাদেশ। কাওয়াসাকি জুকো স্টেডিয়ামেবিস্তারিত…
যে কারণে ‘নিজেদের খেলোয়াড়দের’ রেকর্ড দামে কিনল ইংলিশ ক্লাবগুলো
ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ১০টি দলবদলের মধ্যে তিনটিই হয়েছে এবার। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে প্রিমিয়ার লিগেরবিস্তারিত…
