ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি পড়াশোনার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
কলেজের উপাধ্যক্ষ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, একাডেমিক পরিবেশ বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে ডুবেবিস্তারিত…
গাজীপুরে রেললাইন থেকে ২ জনের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবা আক্তার (২০) নামে এক তরুণীবিস্তারিত…
