ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মিজান মিয়া (৬৩) নামে এক কুলির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে পুনিয়াউট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

মৃত মিজান জেলা শহরের উত্তর পুনিয়াউট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কুলির কাজ করতেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, সন্ধ্যায় স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মিজান মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরহে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
  • নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
  • গাজীপুরে রেললাইন থেকে ২ জনের মরদেহ উদ্ধার
  • রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ শ্রমিকের
  • পাবনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
  • সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
  • ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
  • লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!