ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার সকালে থেকে বাস, ট্রেন ও নৌপথে ফিরছে তারা।

আগে যারা ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন তারা আজ ফিরছেন। এছাড়া রাজধানীর অন্যতম যাত্রাবাড়ী, সায়েদাবাদ মহাখালী, গাবতলী এলাকায় বাসে ফেরার এমন চিত্র দেখা গেছে।

বাস মালিকরা জানিয়েছেন, সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া মানুষজন। আগামী কয়েক দিন ঢাকায় ফেরার এ ধারা অব্যাহত থাকবে।

যাত্রীরা জানিয়েছে, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ শ্রেণি পেশার মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছেন। বাড়তি ভাড়া ছাড়া রাজধানীতে ফিরতে তাদের তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। ঈদে উপলেক্ষ্য ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ছুটি ছিলো।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
  • চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ঢাকা কল্যাণ পরিষদের নির্বাচন নিয়ে লঙ্কাকাণ্ড
  • দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
  • জাতীয় সংসদে ১২টি বিল পাস
  • রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • ৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!