নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৩

নেত্রকোনায় কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর রাত থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), ডাউকি এলাকার আশরাফুল ইসলাম (৩০) এবং মদন উপজেলার কাইটাল গ্রামের রাজিব (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে তার নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে নিহত হয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মদন উপজেলায় রাজিব নামে এক ইটভাটার শ্রমিক বাড়ির পাশে মাছ ধরার বাইর তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হন। তিনি কাইটাল গ্রামের সোনালী মিয়ার ছেলে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • সিলেটে ২২ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
  • নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
  • সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
  • সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • Copy link
    URL has been copied successfully!