মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত

মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নতুন বাজার এলাকায় রতনের তেলের মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন মাগুরা জেলার দোয়ার পাড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শহর আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ করার সময় তেলের মিলে চলন্ত মেশিনের ফিতা লাগাতে গিয়ে হঠাৎ ফিতায় জড়িয়ে পড়েন আল আমিন। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
  • নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
  • গাজীপুরে রেললাইন থেকে ২ জনের মরদেহ উদ্ধার
  • রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ শ্রমিকের
  • পাবনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
  • সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
  • ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
  • লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!