পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল খাদিজার
নড়াইলে পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে খাদিজা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার পিরোলী গ্রামে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কিশোর রায় ও কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়া উপজেলার পিরোলী গ্রামের রোমিও শিকদারের স্ত্রী খাদিজা তাদের প্রতিবেশী জুবেল শিকদারের সঙ্গে পরকীয়ায় জড়ায়। এ নিয়ে স্বামীর সঙ্গে কলহের একপর্যায়ে রোববার (২২ ডিসেম্বর) দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল শিকদারের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে অবস্থানকালে সোমবার (২৩ ডিসেম্বর) জুবেলের বড় ভাই জাহিদুল শিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।
এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর) খাদিজা মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে এলাকায় ঘটনাটি জানাজানি হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা হবে।
সম্পর্কিত সংবাদ
স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
মোমিনুর রহমান সবুজ: সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহু অনিয়ম-দুর্নীতিরবিস্তারিত…
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।বিস্তারিত…
