শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সৈকতের লাবনী পয়েন্টে শাওয়াল মাসের চাঁদ দেখতে পান জেলা চাঁদ দেখা কমিটির সদস্যরা। এ সময় তারা বীচ ম্যানেজম্যান্ট কমিটির গোল ঘরে বৈঠকে মিলিত হন।

চাঁদ দেখা কমিটির সদস্য ও কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম মুফতি সোলাইমান কাশেমি বলেন, পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, ইনশাআল্লাহ ধর্মপ্রাণ মুসল্লিরা আগামীকাল ঈদ পালন করবেন।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ ঈদ পালিত হচ্ছে। এরও একদিন আগে গত বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
  • সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  • হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২০
  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • ঢাকার সিটি নির্বাচন: মেয়র প্রার্থী নিয়ে ‘টানাটানি’ জামায়াত-এনসিপির
  • ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • Copy link
    URL has been copied successfully!