বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ঈদের ছুটিতে সপরিবারে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিন শিশুসহ আরও ৯ যাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন।

নিহতরা হলেন- শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। দগ্ধদের মধ্যে ১০ বছর বয়সী ফাতেমা, ২ বছরের শিশু ফাতেমা এবং ৭ বছরের আরহামসহ মোট ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবোঝাই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ভেতরে থাকা যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। চালক গাড়ির ভেতরেই দগ্ধ হয়ে মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হলেও হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারী মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • ৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ
  • মোংলায় একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন
  • নেত্রকোণায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন
  • Copy link
    URL has been copied successfully!