৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরা সংবাদদাতা :: সাতক্ষীরায় ৪২ শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শেখ নূরুল হুদা, নায়েবে আমীর অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায় দুল্লাহ, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোসলেম উদ্দিন, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহদাত প্রমুখ।

প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন শহীদরা আমাদের গর্ব। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। শহীদদের যে মহান উদ্দেশে জীবনদান, তা যেনো পূর্ণতা পায় এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, আওয়ামী অপশক্তির হাত থেকে যারা আমাদের মুক্তি দিয়েছেন, তারাই আমাদের শহীদ। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি সরকারের প্রতি শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণের আহ্বান জানান এবং আমীরে জামায়াতের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
  • লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • সিলেটে ২২ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
  • নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
  • সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!