স্বর্ণের দামে বড় লাফ, ফের রেকর্ড
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ। দামের দিক থেকে আবারও রেকর্ড গড়ল এই ধাতুটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
ভোক্তা পর্যায়ে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়বিস্তারিত…
আধুনিক যুদ্ধ শুধু সামরিক সংঘাতে সীমাবদ্ধ নেই: ড. তিতুমীর
আধুনিক যুদ্ধ এখন আর শুধু প্রচলিত সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত…
