রায়গঞ্জে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় অটোভ্যানের আরও ৫ যাত্রী আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ভুইয়াগাতী পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উল্লাপাড়া উপজেলার ডেফলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২) ও সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার সাহা (৫৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, মুরগীবাহী ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাবার পথে পল্লী বিদ্যুতের সামনে পৌঁছলে ভুইয়াগাতী থেকে ঘুরকাগামী যাত্রীবাহী অটোভ্যানটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু মেরাজুল ইসলাম সুশান্ত কুমার সাহা মারা যায়। আহত হয় আরও ৫ যাত্রী।

তিনি আরও জানান, আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
  • নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
  • সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু
  • রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
  • Copy link
    URL has been copied successfully!