Monday, October 5th, 2026
ফ্রান্সে ফুলব্যাক সংকট, সমাধান চান জিদান
ফ্রান্সের রক্ষণভাগের দুই প্রান্তে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতি নিয়ে উদ্বিগ্ন কোচ জিনেদিন জিদান। সমস্যার দ্রুত সমাধানে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকে (এফএফএফ) নতুন প্রতিভা খুঁজে বের করা ও তাদের গড়ে তোলার কথা জানিয়েছেন ফ্রান্সের কোচ। জাতীয় দলের ভবিষ্যৎ শক্তিশালী করতে ফুল-ব্যাক পজিশনে নতুন খেলোয়াড় তৈরির ওপর জোর দিচ্ছেন তিনি। গত জুলাইয়ে দিদিয়ের দেশমের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকেই ফ্রান্স দলে বড় একটি সমস্যা হিসেবে ফুল-ব্যাক পজিশনের ঘাটতি চিহ্নিত করেছেন জিদান। জিদানের বিশ্বাস, প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার এবং আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ মানে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দুই প্রান্ত শক্তিশালী করা জরুরি। সময়ের সঙ্গে সমস্যাটিবিস্তারিত…
