Quick News

 

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। পবন চৌধুরী জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামতবিস্তারিত…


সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই

মনোমুগ্ধকর এবং দুরদর্শী রচনার জন্য ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তার নাম ঘোষণা করে। সুইডিশ অ্যাকাডেমি বলেছে, ‘লাসলো মধ্য ইউরোপের একজন দারুণ লেখক। তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী লেখা বৈশ্বিক ভয়াবহতার মাঝেও শিল্পের শক্তিকেই প্রতিফলিত করে।’ ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৭ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। গত বছরের পুরষ্কারটি দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং তার কাজের জন্য জিতেছিলেন। এরআগে প্রথা অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে গতকাল ৬বিস্তারিত…


এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে। আগামী ১৬ অক্টোবর প্রতিক্ষীত এই ফলাফল প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তারিখ রেখে মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে ১৬ অক্টোবরই ফল প্রকাশ করা হবে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। শেষ হওয়ার কথাবিস্তারিত…


শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে মসৃণ ও টেকসই করতে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কিছু কিছু দেশে আমাদের ভিসা প্রক্রিয়ায় জটিলতা রয়েছে, যা আগের সরকারের সময় থেকেই চলমান। প্রধান উপদেষ্টা চান, এই সমস্যা দ্রুতবিস্তারিত…


ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দেশটির একদল বিক্ষোভকারী জনতা প্রেসিডেন্ট ড্যানিয়েলের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন। তবে তিনি অক্ষত রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ইকুয়েডরের একজন মন্ত্রী গাড়িবহরে হামলার এই ঘটনাকে প্রেসিডেন্টের ওপর হত্যাচেষ্টা বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্টের গাড়িতে গুলির চিহ্ন পাওয়া গেছে। দেশটির পরিবেশ ও জ্বালানি মন্ত্রী ইনেস মানসানো সরকারের কাছে প্রেসিডেন্টের ওপর হত্যাচেষ্টার আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করেছেন। তিনি বলেন, মঙ্গলবার অন্তত ৫০০ বিক্ষোভকারী প্রেসিডেন্টের গাড়িবহর ঘিরে ধরে হামলা চালিয়েছে। এ সময় প্রেসিডেন্টকে বহনকারী গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পরে সন্তেহভাজনবিস্তারিত…


হঠাৎ সিনেমা থেকে বাদ পড়লেন তিশা

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি মেলা ভার অভিনেত্রী তানজিন তিশার। কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও ওয়েব সিনেমায়। ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন তিশা। তবে অভিনেত্রীর ভক্তদের জন্য মন খারাপের খবরও রয়েছে। টলিউড সিনেমা ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শরমন যোশির অভিনয়ের কথা ছিল। এর আগে ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে সরে দাঁড়ান অভিনেতা খায়রুল বাসার। পরে অভিনেতা স্থান নেওয়া হয় ভারতীয় ছোটপর্দার অভিনেতা গৌরব রায়কে। এ ছবিতে তিশাকে হিয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল। তিশা বাদবিস্তারিত…


বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন

অনেক কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বড় স্ক্রিনের প্লাস এবং আল্ট্রা মডেল বাজারে আনছে, আবার কিছু কোম্পানি ছোট ফোনও দিচ্ছে। এই কমপ্যাক্ট ফোনগুলিতে অনেক মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে কিছু আপনার হাতের তালুর চেয়েও ছোট। অনেক কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বড় স্ক্রিনের প্লাস এবং আল্ট্রা মডেল বাজারে আনছে, আবার কিছু কোম্পানি ছোট ফোনও দিচ্ছে। এই কমপ্যাক্ট ফোনগুলিতে অনেক মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে কিছু আপনার হাতের তালুর চেয়েও ছোট। Zanco Tiny T1 এটাকে বিশ্বের সবচেয়ে ছোট ফোন হিসেবে বিবেচনা করা হয়। এর মাত্রা ৪৬.৭x২১x১২ মিমি এবং এর ওজন মাত্র ১৩ গ্রাম।বিস্তারিত…


জানা গেল বিপিএল শুরুর সময়

চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের আয়োজনের দায়িত্ব পেয়েছেন সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বুলবুলকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল। এছাড়া নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। দুই মাসের মধ্যে বিপিএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজনবিস্তারিত…


পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী

চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন তিন বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বৈদ্যুতিক বর্তনীর মধ্যে‌ ‌‌‌স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং ‌শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিসকে এই সম্মাননা দেওয়া হয়েছে। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আর এর পুরস্কার স্বরূপ তাদের নোবেলে ভূষিত করা হয়েছে। কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত এবং সাধারণত ক্ষুদ্রাতীত কণার আচরণগুলো কীভাবে আমাদের পরিচিত বড়বিস্তারিত…


অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্বকে কর্মসূচিতে যুক্ত করতে চায় আইসেসকো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামি বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (আইসেসকো) মহাপরিচালক ড. সালিম এম আল মালিক। এসময় তিনি অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্বকে আইসেসকোর কর্মসূচির মূল কৌশল হিসেবে গ্রহণের অনুমতি চান। সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে ড. আল মালিক অধ্যাপক ইউনূসের বৈশ্বিক প্রভাব ও উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি যখন মেডিকেল শিক্ষার্থী, তখনই প্রথম আপনারবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!