Quick News

 

রাতে বাইরে নিজেকে নিরাপদ মনে করি না: রুনা খান

মডেল ও অভিনেত্রী রুনা খান কাজ করেছেন নাটক, ওয়েব ফিল্ম ও সিনেমায়। তার বাইরে তিনি একজন সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর। সমাজের আর পাঁচটা নারীর মতো তিনিও যুদ্ধ করে টিকে আছেন। বর্তমানে দেশ এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন খবর আসছে নারী নিপীড়ন, ধর্ষণ ও সহিংসতার। সমাজের প্রতিটি মানুষই নিরাপত্তা নিয়ে শঙ্কিত। দেশের আর পাঁচটা মানুষের মতো রুনা খানও আতঙ্কিত বর্তমান পরিস্থিতিতে। এই বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দেশে নারীদের প্রতি সহিংস আচরণ করা হয়। সেটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবেই। নারীদের প্রতি এই আচরণ খুব ভয়াবহ ব্যাপার।’ নিজের নিরাপত্তা নিয়েও কথা বলেন রুনাবিস্তারিত…


ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি শায়খ আহমাদুল্লাহর

ধর্ষককে কোনো ছাড় না দিয়ে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। রোববার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ দাবি জানান তিনি। শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে লিখেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানাচ্ছি। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়ার সুযোগ নেই। সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুততম সময়ে বিশেষ ট্রাইবুনালে বিচারকার্য সম্পন্ন করে অপরাধীকে দৃষ্টান্তুমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি আরও লিখেন, বিচারের দীর্ঘসূত্রতা এবং অপরাধীর পার পেয়ে যাওয়ার ফাঁক-ফোকর বন্ধ করা জরুরি। ইসলামে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এর উপকারিতা তুলে ধরে এই দণ্ডবিধি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শায়খবিস্তারিত…


ফাইনালে মাঠে নেমেই রোহিত-কোহলির ব্যতিক্রমী বিশ্বরেকর্ড

প্রায় দেড় দশক ধরে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভের মূলে তারা। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের রেখে যাওয়া ছাপটা ভালোভাবেই ধরে রেখেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুজনের ব্যাটে চড়ে ভারত বিগত সময়গুলোতে দেখেছে বহু সাফল্য। গেল বছরেই দুজন মিলে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। আজ নেমেছেন আরও একটা ফাইনাল জয়ের মিশনে। সেটা ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই ফাইনালে মাঠে নেমেই নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটের বর্ষীয়ান এই জুটি। আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৯ বার ফাইনাল খেলতে নামলেন এই দুজনে। পেছনে ফেলেছেন যুবরাজ সিংয়ের ৮ ফাইনাল খেলারবিস্তারিত…


দোহা যাবেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় কাতারের দোহায় যাবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উইটকফ ‘ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন জিম্মি-মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা’র চেষ্টা করবেন। এতে আরো বলা হয়েছে, উইটকফ দোহায় যাওয়ার আগে ইসরায়েল ও হামাসের আলোচকদের পাশাপাশি কাতার ও মিশরের প্রতিনিধিরা সোমবার (১০ মার্চ) দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: ইসরায়েলকে হুথির আল্টিমেটাম, স্বাগত জানালো হামাস নাম প্রকাশেবিস্তারিত…


সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন কলারোয়ার ফারহানা নাজনীন

নিউজ ডেস্ক :: সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সন্তান ফারহানা নাজনীন। গত ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হন। ফারহানা নাজনীন কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের সন্তান। শিক্ষক পরিবারের সন্তান মাস্টার জাহাঙ্গীর হোসেনের বড় কন্যা ফারহানা নাজনীন। স্থানীয় সিংলাল প্রাথমিক বিদ্যালয় কৃতিত্বের সাথে শেষ করে ভর্তি হন তার পিতার কর্মস্থল বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হোন ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজে। ২০১৪ সালে এইচএসএসি জিপিএ-৫ পেয়েবিস্তারিত…


কলারোয়ার কয়লা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

জাহিদুল ইসলাম (জাহিদ) :: বাংলাদেশ জামায়াত ইসলামী কয়লা ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সাতক্ষীরার কলারোয়া কয়লা ইউনিয়নাধীন হামিদপুরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান। এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান পলাশ, এ্যাড. মোঃ হুমায়ুন কবির,বিস্তারিত…


তিন দিনের ব্যবধানে ফের কমলো সোনার দাম

তিন দফা কমানোর পর গত ৫ মার্চ দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে এর তিন দিনের মাথায় ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা। শনিবার (৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা রোববার (৯ মার্চ) থেকে কার্যকর হবে। এর আগে গত ২৩বিস্তারিত…


পঞ্চগড়ে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফের গুলিতে আল-আমিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে সদর উপজেলার কাজীরহাটের উত্তর তালমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় আল-আমিন কাজীরহাটের উত্তর তালমা এলাকায় ভারতীয় সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আল-আমিন নিহত হন। এরপর বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়। বিজিবি জানায়, শনিবার ভারতের অভ্যন্তরে ভাটপাড়া নামক স্থানে বিএসএফের গুলিতে নিহত হন আল আমিন। বিষয়টি জানারবিস্তারিত…


একদিনে রেকর্ডসংখ্যক মানুষের ওমরা পালন

পবিত্র রমজান মাসে প্রতি বছরই অধিকসংখ্যক মানুষ ওমরা পালন করে থাকেন। তবে এবার রমজানের শুরুতেই অতীতের সব রেকর্ড ভাঙল। গত বৃহস্পতিবার রেকর্ডসংখ্যক ওমরা পালনকারী বায়তুল্লাহয় প্রবেশ করেছেন। এদিন প্রায় ৫ লাখ মানুষ ওমরা পালন করেছেন। এর আগে কখনও একদিনে এত বেশিসংখ্যক মানুষ ওমরা পালন করেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (৭ মার্চ) কাবা ও মসজিদে নববী রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রোফেট’স মস্ক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়, ওমরাহ ও হজযাত্রীদের ভিড় সামলাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।বিস্তারিত…


নারীর নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন।’ আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে ছিলাম।’ ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটি পাল্টাতে হবে। তা না হলে, আমরা জাতি হিসেবে এগোতে পারবোবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!