Quick News

 

ভিভো ভি৫০: এই স্মার্টফোন দিয়ে প্রো-লেভেলের ফটোগ্রাফি করা যাবে

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ভিভোর ভি সিরিজের সবচেয়ে উন্নত পোর্ট্রেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ভিভো ভি৫০ ফাইভ জি নামের এই স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ জাইসের অল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। যা মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে যাবে নতুন এক মাত্রায়। এতে পাওয়া যাবে প্রো-লেভেল বা উচ্চ মানের পোর্ট্রেট ফটোগ্রাফির সুবিধা। ক্যামেরার দক্ষতার বাইরেও ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ও স্লিম ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং অত্যন্ত দ্রুতগতির ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা নানা পরিস্থিতিতে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত অভিজ্ঞতা। ফোনটিতে থাকা সবগুলো ক্যামেরাই জাইসের ৫০ মেগাপিক্সেলের, যা পেশাদার মানের ছবিবিস্তারিত…


বাংলাদেশে অস্কার আনবে নুহাশ: ডা. এজাজ

কথার যাদুকর হুমায়ূন আহমেদের নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকের ঘরের মানুষ হয়ে উঠেছেন ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। জনপ্রিয় এ কথাসাহিত্যিকের নির্মাণে তারা এক হয়েছিলেন ‘তারা তিনজন’ নামের একটি নাটকে। কাজটির জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি এই তিনজনকে নিয়ে ‘ওরা তিনজন’ নামের একটি প্রজেক্ট বানিয়েছেন নুহাশ হুমায়ূন। এবারই প্রথম হুমায়ূনপুত্রের নির্দেশনায় ক্যামেরায় দাঁড়িয়েছেন তারা। নুহাশের সঙ্গে কাজের সে অভিজ্ঞতা ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ডা. এজাজ। শুরুতেই প্রজেক্টটির সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা বললেন এজাজ। তার কথায়, ‘‘আমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। প্রথমে বলা হলোবিস্তারিত…


চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে ভারতের ৫ জন

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ভারতের ৫ ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাছাড়া রানার্সআপ নিউজিল্যান্ডের আছেন ৪ জন। বাকি দুইজন আফগানিস্তানের। আইসিসির সেরা একাদশে ওপেনার হিসেবে রাচিন রবীন্দ্রের সঙ্গে আছেন ইব্রাহিম জাদরান। দুজনের জন্যই এই আসরটি স্বরণীয় ছিল। প্রায় ৬৩ গড়ে ব্যাট হাতে ২৫১ রান করেছেন রাচিন। যেখানে দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই ওপেনার। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে তিনি। ওপেনিংয়ে রাচিনের সঙ্গী ইব্রাহিম। আফগানিস্তানের এই ওপেনার ইতিহাস গড়েছেন এই আসরে। চ্যাম্পিয়ন্স ট্রফিরবিস্তারিত…


এবারের ঈদে ব্যাংকে মিলবে না নতুন নোট

প্রতি বছরই ঈদে নতুন নোট বিনিময় করে থাকে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এবার হঠাৎ করেই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ঈদ উপলক্ষে ১৯ মার্চ থেকে জনসাধারণের মধ্যে যে নতুন টাকা ছাড়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ করাবিস্তারিত…


ফের ইউক্রেনে রাতভর ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনের ফের ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রাতভর শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা। এই নিয়ে টানা তিন দিন ধরে ইউক্রেনে ড্রোন হামলা চালল রুশ বাহিনী। এর আগে শুক্রবার ও শনিবার পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলীয় ইউক্রেনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছিল ‍রুশ বাহিনী। সেই দু’হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন। তবে রোববারের হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায় নি। ইউক্রেনের বিমান বাহিনী বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রোববার রাতে মোট ১১৯টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা।বিস্তারিত…


অসাধু ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করতে হবে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমযানের পুরোপুরি হক আদায়ে সবাইকে সকল প্রকার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে রমজানকে কাজে লাগাতে হবে। বেশি বেশি ইবাদত বন্দেগির মাধ্যমে রমজানে ঈমানকে মজবুত করতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে নেকির পাল্লা ভারী করার উত্তম সময় হচ্ছে রমজান। রমজানকে সামনে রেখে অসৎ উপায়ে মজুতদারি করা হারাম। রোজাদাররা যাতে জুলুমের শিকার না হন সে জন্য অসাধু ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করতে হবে। গরিব মিসকিনকে বেশি বেশি দান খয়রাত করতে হবে। সোমবার (১০ মার্চ) বিকেলে খুলনার ডুমুরিয়াবিস্তারিত…


ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামায়াত আমির

ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন- মাগুরায় ধর্ষণের শিকার সেই আট বছরের শিশুর ধর্ষককে উল্লেখ করে এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে জামায়াতের আমির আরও বলেন, “মাগুরার সেই আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই।” ধর্ষকদেরকে বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করেবিস্তারিত…


ইফতারে মজাদার লাচ্ছি

প্রকৃতিতে একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। সারাদিন রোজা রাখার পর ইফতারে কমবেশি সবারই মন চায় ঠান্ডা কিছু কিছু খেতে। গরমের এই সময় শরীরের পানিশূন্যতা রোধে ইফতার ও সেহেরিতে পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া উচিত। সেক্ষেত্রে ইফতারে বানাতে পারেন বিভিন্ন ধরনের লাচ্ছি। কলার লাচ্ছি উপকরণ : ২৫০ লিটার ঠান্ডা পানি, ১৫০ গ্রাম মিষ্টি দই, ২ টি পাকা কলা, ১ থেকে ২ চামচ মধু , সামান্য এলাচ প্রস্তুত প্রণালি : পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি যোগ করুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি।বিস্তারিত…


ধর্ষণের শাস্তি কোন দেশে কেমন

ধর্ষণ কঠিন শাস্তিযোগ্য অপরাধ হলেও বাংলাদেশে প্রতিনয়ত এ অপরাধ বেড়ে চলেছে। জনমনে প্রশ্ন উঠছে, কেন বাড়ছে ধর্ষণের মতো পৈশাচিক অপরাধের ঘটনা? এক্ষেত্রে দেশের আইনে কি শাস্তি কম? আর পৃথিবীর অন্যান্য দেশে ধর্ষণের শাস্তি কেমন? এখানে আমরা জেনে নেব- পৃথিবীর কোন দেশে ধর্ষণের শাস্তি কেমন। বাংলাদেশ বাংলাদেশে বিদ্যমান আইনে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২০২০ সালের ১৭ নভেম্বর এ আইন পাস করা হয়। সৌদি আরব সৌদি আরবের শরিয়া আইনে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ এবং এর শাস্তি হিসেবে দোররা মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সংযুক্ত আরব-আমিরাত সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চবিস্তারিত…


শাকিবই আমার শাহরুখ খান: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী অপু বিশ্বাস শো-রুম উদ্বোধন কমিয়ে এখন পরিবার এবং নিজের ব্যবসাসহ বিভিন্ন এন্ডোরসমেন্ট নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমায় ফিরতে একটু সময় নিলেও বড় পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেত্রী। আজ শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেন অভিনেত্রী।’ এছাড়াও বড় বাজেটের একটা সিনেমায় কাজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছুই জাননি। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ট্রেলার। এটি দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘শাকিব খানের বিষয়টা এখন এমন হয়েবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!