আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে নেওয়ার ব্যাপারে জরুরি নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কেন্দ্রের অনুমতি ছাড়া কাউকে দলে যুক্ত না করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনার কথা জানান।

জামায়াত আমির বলেন, রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই।

দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে আমির বলেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি। পক্ষান্তরে তারা এখনো হুমকি ধামকি দিয়ে আসছে।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বাগেরহাট থেকে নির্বাচিত তিন এমপি উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • লংমার্চে পথে পথে জনস্রোত, ছয় দফা থেকে এক দফার হুঁশিয়ারি
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • যুবকেরা কারো চোখ রাঙানিকে ভয় করে না- জামায়াত আমির
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিরোধীদলীয় নেতা
  • Copy link
    URL has been copied successfully!