গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরু
র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরু করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগে র্যাবের টিএফআই সেলে আটকের পর গুম ও শারীরিক-মানসিক নির্যাতনের একাধিক সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে, এদিন সকালে মামলার ১৭ আসামির মধ্যে গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে কড়া নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি শেষ করে। শুনানিতে প্রসিকিউশন টিএফআই সেলে নিরপরাধ মানুষকে বন্দি ও নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। অভিযোগ গঠন হওয়ায় মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে চলে গেছে।
হাজিরকৃতদের মধ্যে ছিলেন- র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, কর্নেল কেএম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা।
আসামিদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করলেও ট্রাইব্যুনাল তা খারিজ করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন। ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে মামলাটিকে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রেরণ করেছেন।
সম্পর্কিত সংবাদ
রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামিবিস্তারিত…
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকেবিস্তারিত…
