সন্ধ্যায় রাজধানীতে পরপর দুইবার ভূমিকম্প
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানীতে হয়েছে পরপর দুইবার। সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীতে। আরেকটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায় যার মাত্রা ৩ দশমিক ৭।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। তবে ভূমিকম্পটি শক্তিতে ছিল অনেকটা দুর্বল। যদিও উৎপত্তিস্থল নিয়ে সকাল থেকে বিভ্রান্তি তৈরি হয়।
শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছিল সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১১ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার, গাজীপুরের কালীগঞ্জে এক ও নারায়ণগঞ্জে আরও একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে এবং ফাটল দেখা দেয়।
সম্পর্কিত সংবাদ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকেবিস্তারিত…
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনের আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রীবিস্তারিত…
