২০২৬ সালের এসএসসি পরীক্ষা : ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে ৩০ ডিসেম্বরের মধ্যে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে সর্বোচ্চ ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরদিন থেকেই ফরম পূরণের কার্যক্রম শুরু হবে।

এছাড়া, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
  • অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ
  • ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ
  • ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা
  • জকসুর ২৮ কেন্দ্রের ফল প্রকাশ: শীর্ষ ৩ পদে এগিয়ে শিবির
  • খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • Copy link
    URL has been copied successfully!